বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমে সময় নেই জ্যাকুলিনের

jekulin_24764বিনোদন ডেস্ক: ছবির শুটিং করা, প্রচার, পণ্যের শুভেচ্ছাদূত হওয়া—কাজ আর কাজ। প্রেম করার সময় কোথায়? প্রেমের জন্য একদম সময় নেই বলিউড নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজের। ছুটির দিনটিও কাটে ব্যক্তিগত কাজের মাঝে। প্রেমের ফুরসত নেই।

জ্যাকুলিন বলেন, ‘আমি একদমই একা। আপনি আমার ইনস্টাগ্রাম অথবা স্ন্যাপচ্যাট দেখতে পারেন। অন্য কিছু করার জন্য আমার হাতে কোনো সময় নেই। আমি খুব সকালে উঠি, শুটিংয়ে যাই, ফিরে আসি, ঘুমাই।’ জ্যাকুলিনকে এখন টাইগার শ্রফের সঙ্গে ‘আ ফ্লাইং জ্যাট’ ছবিতে রুপালি পর্দায় দেখা যাচ্ছে। নাচের রিয়েলিটি শো ‘ঝালাক দিখলা জা’তেও বিচারক হিসেবে আছেন তিনি।

জ্যাকুলিন আরও বলেন, ‘এমনকি পরিবার ও বন্ধুদের জন্য আমার সময় নেই। যদি আমি কোনো দিন কাজ না করি, তবু সে দিনটা আমার ছুটির দিন হয় না। মাসে এক দিন বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যাই। কোনো কিছুর জন্য সময় বের করা আমার কাছে খুবই কঠিন লাগে। বিভিন্ন ছবির প্রকল্প ও পণ্যের প্রচারেই সময় চলে যায়।’

জ্যাকুলিন নিশ্চিত নন, ভালোবাসার মানুষ থাকলে কী হতো। জীবনে কেউ এলে সবাইকে জানাবেন তো? এমন প্রশ্নের জবাবে জ্যাকুলিন বলেন, ‘আমি জানি না, যদি আমি সম্পর্কে জড়াতাম, তবে আমি কেমন ব্যবহার করতাম? আমি এ বিষয়ে খোলামেলা হতাম, নাকি কিছুই বলতাম না? আমি মনে করি, এটা সময়ের ওপর নির্ভর করবে।’ হিন্দুস্তান টাইমস

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত