ঐশ্বরিয়া-রণবীরের রোমান্স (ভিডিও)
বিনোদন ডেস্ক: অমিতাভ বচ্চনের আপত্তি অগ্রাহ্য। রণবীর কাপুরের সঙ্গে পুত্রবধু ঐশ্বরিয়ার ঘনিষ্ঠ দৃশ্য বাদ দেননি পরিচালক করণ জোহর বরং ‘এ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে ঐশ্বরিয়ার রোমান্সের দৃশ্য প্রকাশ্যে চলে এলো।সোমবার টুইটারে ছবির পোস্টার প্রকাশ করেন পরিচালক করন। এক দিন পর মুক্তি পেল ‘এ্যায় দিল হ্যায় মুশকিল’–এর টিজার। দিওয়ালিতে মুক্তি পাবে ছবিটি।

আগেই খবর ছড়িয়ে পড়েছিল ‘এ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে রণবীর ও ঐশ্বরিয়ার অন্তরঙ্গ ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন। এখানে তাদেরকে দেখা যাবে দম্পতির ভূমিকায়। যেখানে স্ত্রীর চেয়ে স্বামীর বয়স কম।
ছবিটিতে চুম্বনসহ অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করায় ঐশ্বরিয়ার ওপর বিরক্ত হয় তার শ্বশুর বাড়ি বচ্চন পরিবার। তারা করণ জোহরকে সম্পাদনা করে এসব দৃশ্য বাদ দেয়ার অনুরোধ করেন। তবে শেষ পর্যন্ত প্রকাশ্যে এলো ঐশ্বরিয়া-রণবীরের ঘনিষ্ঠ দৃশ্য।











