বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনেক দিন পর ইমন-নিপুণ

Nipunবিনোদন প্রতিবেদক: চিত্রনায়ক ইমন চলচ্চিত্রে মনোযোগী। কিন্তু ভালো প্রডাকশন, গুণী নির্মাতা এবং উপলক্ষ যদি হয় বিশেষ দিবস তবে সেক্ষেত্রে টুকটাক নাটকে কাজ করেন। অন্যদিকে অভিনেত্রী নিপুণ পর্দা থেকে নিজেকে আপাতত গুটিয়ে নিয়ে ব্যবসায় মনোযোগী হয়েছেন।

প্রতিবার বেশ কিছু নাটক-টেলিফিল্মে তার দেখা মিললেও এবারের ঈদে নিপুণ মাত্র একটি কাজ নাটকে করছেন। সেটি আবার ইমনের বিপরীতে। তাই অনেকদিন পর একসঙ্গে দেখা যাবে তাদের।

নির্মাতা মুস্তফা কামাল রাজের পরিচালনায় এই নাটকের নাম ‘প্রম্পটার’। গতকাল থেকে ঢাকার অদূরে নাটকটির নির্মাণ কাজ চলছে। তিনি জানালেন, নাটকের গল্পটি মূলত শুটিং সেটের নানা দৃশ্য নিয়ে। এরমধ্যে ঘটতে থাকবে নানা মজার কান্ড।

নাটকটি প্রসঙ্গে ইমন বলেন, ‘খবু ভালো লাগছে কাজটি করতে পেরে। তাছাড়া নাটকে আমার বিপরীতে রয়েছে নিপুণ। আমরা বড়পর্দায় জুটি হয়ে একসঙ্গে চলচ্চিত্রে কাজ করেছি। অনেকদিন পর এবার একসঙ্গে কাজ করলাম নাটকে। কাজের অভিজ্ঞতা, নাটকের গল্প সবকিছুই এককথায় চমৎকার। আর নির্মাতা রাজ আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। সবমিলিয়ে ভালো একটি নাটক কাজ হতে যাচ্ছে এটি।’

আগামী ঈদে এটি স্বল্প বিরতীর নাটক হিসেবে বৈশাখী টিভিতে প্রচারিত হবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ