বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে পাঁচটি কারণে মেয়েরা ছেলেদের ছেড়ে যায়

photo-1472465493লাইফস্টাইল ডেস্ক : প্রেমের সম্পর্কের বিচ্ছেদে দায় কখনো ছেলেদের, কখনো বা মেয়েদের। তবে প্রবৃত্তিগতভাবেই মেয়েরা সাধারণত সম্পর্ক ঝেড়ে ফেলতে চায় না। তারপরও যখন কোনো একটি মেয়ে সম্পর্কের অবসান চায়, তখন বুঝতে হবে যে এর পেছনে প্রকৃতপক্ষেই গুরুতর কোনো কারণ রয়েছে। কোন কারণে মেয়েরা ছেলেদের ছেড়ে চলে যায়, তার একটি তালিকা দেওয়া হয়েছে টাইমস অব ইন্ডিয়ায়। একনজরে চোখ বুলিয়ে নিন।

১. অনেক ছেলেই আছে যারা মনে করে তারা সব সময়ই ঠিক। তাদের সিদ্ধান্তই সঠিক। প্রেমিকার সিদ্ধান্তকে কোনোভাবেই পাত্তা না দেওয়া তাদের স্বভাব। এমন একগুঁয়ে স্বভাবের ছেলেদের মেয়েরা যত দ্রুত সম্ভব ছেড়ে যায়। তাই আপনার যদি এমন স্বভাব হয়, তাহলে দ্রুত বদলে ফেলুন।

২. ছেলেদের সব বিষয়ে খবরদারি করার স্বভাবের কারণেও মেয়েরা এমন করে। কোথায় যাবে, কার সঙ্গে কথা বলবে, কার ফোন ধরবে—সব কিছু সে ঠিক করে দিতে চায়। এমনকি শপিংয়ে গেলেও তাকে জানিয়ে যেতে হবে। এত ধরাবাঁধা নিয়মের মাঝে মেয়েটি যখন হাঁপিয়ে ওঠে, তখনই সে ছেড়ে পালাতে চায়।

৩. প্রেমিকা পাশে থাকা অবস্থাতেও দেখা যায়, কিছু ছেলে অন্য কাজকেই বেশি গুরুত্ব দেয়। এটা মেনে নেওয়া যে কোনো মেয়ের জন্যই কষ্টকর। এখানে ছেলেদের সচেতন হওয়া উচিত। যতটুকু সময় সে আপনার কাছে থাকে, তাকে অনুভব করতে দিন সে কতটা গুরুত্বপূর্ণ আপনার জন্য। না হলে প্রেমিকাকে ধরে রাখতে পারবেন না।

৪. যেসব ছেলের আত্মবিশ্বাস কম থাকে, তাদের সঙ্গে মেয়েরা প্রেম করতে চায় না। সম্পর্কের কিছু দিন পার হওয়ার পর সে যদি মনে করে আপনার আত্মবিশ্বাস অনেক কম, তাহলে সে অবশ্যই আপনাকে ছেড়ে যাবে।

৫. কোথাও ঘুরতে যাবেন কিংবা রাতে কোথাও বাইরে খাবেন—এসব পরিকল্পনা আপনার প্রেমিকাকেই করতে হয়। এগুলো নিয়ে আপনার কোনো মাথাব্যথা নেই। এমনটা যদি চলতে থাকে তাহলে এই সম্পর্ক বেশি দিন টিকবে না। কারণ মেয়েরা এমন হালছাড়া মানুষের পেছনে সময় নষ্ট করতে চায় না।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ