বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারিনার অনুকরণ করলেন কাজল!

 

বিনোদন ডেস্ক : জনতা গ্যারেজ সিনেমার ‘পাক্কা লোকাল’ শিরোনামের আইটেম গানে দেখা যাবে কাজল আগরওয়ালকে। আর এই গানে ব্যবহৃত তার পোশাকে কারিনা কাপুরের পোশাকের অনুকরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

karena20160829182856

সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘পাক্কা লোকাল’ শিরোনামের এই আইটেম গানে কাজলের কিছু স্থিরচিত্র। সেখানে কাজলের শাড়ি পরার ধরণের সঙ্গে হিরোইন সিনেমার ‘হালকাত জাওয়ানি’ গানে কারিনার শাড়ি পরার ধরণের সঙ্গে অনেকটাই মিল লক্ষ্য করা গেছে।

শোনা যাচ্ছে, গানে বেশ আবেদনময়ী রূপে হাজির হবেন কাজল। এ জন্য অনেক অনুশীলনও করেছেন তিনি। এ গান মুক্তির পর তিনি ‘হটেস্ট অভিনেত্রী’ তকমাটাও পাবেন বলে মনে করছেন অনেকেই।

জনতা গ্যারেজ সিনেমাটি পরিচালনা করছেন কোরাতালা শিবা। এ সিনেমায় প্রধান নায়িকা চরিত্রে থাকছেন সামান্থা এবং নিতিয়া মেনন। নায়ক থাকছেন জুনিয়র এনটিআর। আগামী ১ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত