,

ছোট মেয়ের বার্থডে পার্টিতে এ কী করলেন সুস্মিতা!

susmita-বিনোদন ডেস্ক : দুই মেয়ে রেনে আর আলিশার সঙ্গে তাঁর বন্ডিং সবসময়ই খুব ভাল। র‌্যাম্পে হাঁটাই হোক বা হলিডে মস্তি— রেনে আর আলিশা সবসময়ই পারফেক্ট মাম্মি’স ডটার। সুতরাং মায়ের আদুরে মেয়ের বার্থডে পার্টিটা যে একটু স্পেশ্যাল হবে এ তো জানা কথা। পার্টি তো হল। সেখানে দুই মেয়েকে নিয়ে ঠিক কী কী করলেন প্রাক্তন মিস ইউনিভার্স?

ছোট মেয়ে আলিশা পা দিল সাত বছরে। ২৬ আগস্ট ছিল আলিশার জন্মদিন। আর সেই উপলক্ষেই বার্থডে পার্টির আয়োজন করেন সুস্মিতা সেন। নিমন্ত্রিত খুদেদের সঙ্গে মিশে গিয়ে হঠাৎ করেই যেন হয়ে উঠলেন ওদেরই একজন। পার্টিতে কেক কাটা থেকে শুরু করে নানা মজাদার গেম, সঙ্গে নাচা-গানা সবটাই হল জমিয়ে।

কিন্তু মজার ব্যাপার হল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যাজুয়াল ড্রেসে সুস্মিতা যেন হয়ে উঠেছিলেন আলিশারই বয়সী। বার্থডে গার্লের ফেভারিট গানের সঙ্গে নাচলেন, ছবি তুললেন, পোস্টও করলেন সোশ্যাল মিডিয়ায়। আর পোস্ট করার সঙ্গে সঙ্গেই সেই ছবি ভাইরাল।সুত্রঃ আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ