,

ডাকাতরানী কঙ্গনা!

kangana-ranaut-highবিনোদন ডেস্ক: বলিউডের বিউটি কুইন কঙ্গনা রানৌত ইতোমধ্যে অনেক চরিত্রে অভিনয় করলেও এবারই প্রথম ডাকাতরানীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ‘সিমরন’ শিরোনামের এই সিনেমাটিতে ডাকাতরানী রূপে দেখা যাবে তাকে।

সন্দীপ কাউর নামের এই ডাকাতরানীর জীবনী নিয়েই নির্মিত হচ্ছে এই সিনেমাটি। সন্দীপ কাউর জন্মসূত্রে ভারতীয়। ছোটবেলায় বাবা-মায়ের সঙ্গে চলে যায় আমেরিকায়। স্কুল জীবন শেষ করতে পারেনি সন্দীপ। কারণ স্কুলে সহপাঠীদের কাছে র্যা গিংয়ের শিকার হতে হতো তাকে। তাই বাধ্য হয়ে ১৪ বছর বয়সে সন্দীপকে নার্সের কাজ নিতে হয়। নার্স হিসেবে যথেষ্ট নামও করে সন্দীপ।

এ সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে কঙ্গনা রানৌত বলেন, ‘এই সিনেমায় আমি একজন ব্যাংক ডাকাতের চরিত্রে অভিনয় করছি। হানসলজির মতো একজন পরিচালকের সঙ্গে কাজ করা সত্যিই স্বপ্নের ব্যাপার। সিনেমার চিত্রনাট্য পেয়ে গেছি, প্রস্তুতিও শুরু করেছি। আমার এই চরিত্র একজন গুজরাটি মেয়ের। যে আমেরিকায় নার্সের কাজ করত। তখন তার মধ্যে উচ্চাশা জন্মায়। এরপর অন্ধকার জগতের সঙ্গে জড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত সর্বস্ব খুইয়ে পথে বসে মেয়েটি।’

এ সিনেমা প্রসঙ্গে নির্মাতা হানসল মেহতা বলেন. ‘সিনেমাটির ৭০ ভাগ শুটিং হবে আমেরিকায়। অল্প কিছু অংশের শুটিং হবে গুজরাটে। শিগগিরই শুরু করব সিনেমাটির শুটিং।’

শুটিং শুরুর আগেই মুক্তি পেয়েছে এই সিনেমায় কঙ্গনার ফার্স্ট লুক। এতে দেখা যায়, গৃহ-সেবিকার পোশাকে দাঁড়িয়ে আছেন কঙ্গনা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে