,

দশ দিনে ১৫ কোটি রুপি নিচ্ছেন প্রিয়াঙ্কা

Priyanka-Chopraবিনোদন ডেস্ক : ১৫ কোটি রুপি আয় করতে কাজ করতে হবে মাত্র ১০ দিন। প্রতিদিনের জন্য নির্ধারিত দেড় কোটি রুপি। বলছিলাম অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার কথা।

সম্প্রতি আসামের পর্যটনদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন বলিউড এ অভিনেত্রী। ‘আসাম আসাম’ নামের এই প্রচারণায় অংশ নিয়েছেন তিনি। এজন্য ১৫ কোটি রুপি নিচ্ছেন প্রিয়াঙ্কা।

ভারতের গণমাধ্যমে বলা হয়েছে, এই অভিনেত্রীর জনপ্রিয়তা আসামের পর্যটন শিল্পকে বেশ সহযোগিতা করবে বলে ধারণা করা হচ্ছে। তবে এতো পারিশ্রমিক দাবি করাটা অনেকেই মেনে নিতে পারেননি।

কেউ কেউ চোখ কপালে তুলছেন, কারণ কিছুদিন আগেই ভয়াবহ বন্যার শিকার হয়েছে আসাম রাজ্য। রাজ্যটি বর্তমানে আর্থিক সংকটেও রয়েছে। এমন অবস্থায় প্রিয়াঙ্কাকে এত অর্থ দিয়ে চুক্তিবদ্ধ করাটা বোকামি মনে করছেন অনেকে। এ নিয়ে বিতর্কটা খুব দ্রুত শেষ হচ্ছে না বলেই ধরে নেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে