বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছবি থেকে মাহি বাদ, ‘কিছুই জানেন না’ শাকিব

42বিনোদন প্রতিবেদক : মাহি ও শাকিব খানকয়েক দিন ধরেই চলচ্চিত্রপাড়ায় জোর গুঞ্জন, শাকিব খানের ইশারায় নাকি নতুন একটি ছবি থেকে বাদ দেওয়া হয়েছে মাহিয়া মাহিকে। বিষয়টি নিয়ে আজ রোববার শাকিব খানকে জিজ্ঞেস করতেই তিনি সরাসরি জানিয়ে দিলেন, মাহিকে বাদ দেওয়ার ব্যাপারে তিনি সেভাবে কিছুই জানেন না। কিন্তু তারপরও বাদ পড়ার দোষটা তাঁর ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।

শাকিব খানের সঙ্গে ‘আমার প্রতিজ্ঞা’ নামের একটি ছবিতে অভিনয়ের কথা হয়েছিল মাহিয়া মাহির। নভেম্বরে শাকিব ও মাহিকে নিয়ে ছবিটির শুটিং করার পরিকল্পনাও চূড়ান্ত করে ফেলেছিলেন পরিচালক বদিউল আলম খোকন। পরে জানা গেল, নায়ক শাকিব খানের ইচ্ছাতে নাকি ‘আমার প্রতিজ্ঞা’ সিনেমা থেকে বাদ দিতে হয় মাহিকে। এর আগে শাকিব-মাহি ‘ভালোবাসা আজকাল’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন।

সম্প্রতি এই প্রতিবেদকের সঙ্গে আলাপে ‘আমার প্রতিজ্ঞা’র পরিচালক বদিউল আলম খোকন বলেছিলেন, ‘শুরুতে চিন্তাভাবনা করেছিলাম শাকিবের সঙ্গে মাহিকে জুটি করে সিনেমা বানাব। মাহির সঙ্গে মৌখিকভাবে কথাও বলেছিলাম। সে রাজি ছিল। কিন্তু নায়ক শাকিব খানের সঙ্গে কথা না বলে তো নায়িকা চূড়ান্ত করা সম্ভব নয়। শাকিব পুরোপুরি সায় না দেওয়াতে নায়িকা হিসেবে নতুন কাউকে ভাবতে হচ্ছে। এ নিয়ে আমরাও খুব একটা সমস্যা দেখছি না। শিগগিরই শাকিবের সঙ্গে মানানসই নতুন কাউকে দিয়ে ছবিটির কাজ শুরু করতে পারব।’‘ভালোবাসা আজকাল’ ছবিতে মাহি ও শাকিব খানখোকন এ–ও বলেন, ‘ছবিটি নায়িকা নিয়ে শাকিব বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছেন। তাঁর কথাগুলো যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য মনে হয়েছে। তাই আমরা সবাই মিলে নায়িকা পরিবর্তনের ব্যাপারে একমত হলাম।’

কিন্তু শাকিব খান বলেন, ‘মাহিকে বাদ দেওয়ার ব্যাপারে আমি মোটেও যুক্ত নই। এখানে আমার কোনো হাত নেই। একটা কথা কি জানেন, এই ফিল্ম ইন্ডাস্ট্রি খুবই স্বার্থপর একটা জায়গা। এখানে যাঁর চাহিদা যত দিন, তাঁকে নিয়ে তত দিন মাতামাতি হবে এটাই স্বাভাবিক। প্রযোজক-পরিচালকেরা এটা ভালো করেই জানেন। তাঁরা হয়তো ভাবছেন, মাহির চাহিদা কম, তাই অন্য কাউকে নিয়ে ভাবছেন তাঁরা।’
তাহলে ‘আমার প্রতিজ্ঞা’ ছবিতে নায়িকা হিসেবে কে থাকছেন?

শাকিব বলেন, ‘যত দূর শুনেছি, বুবলিই হবেন ওই ছবির নায়িকা। এখনো লিখিত চুক্তি যদিও হয়নি, তারপরও বোঝা যাচ্ছে তেমনটাই।’  প্রসঙ্গত, আগামী ঈদে শাকিব খান ও বুবলি অভিনীত ‘বসগিরি’ ও ‘শুটার’ ছবি দুটি মুক্তি পাচ্ছে। সূত্র: প্রথম আলো

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত