,

রণবীর অভিনীত বিজ্ঞাপনের বাজেট ৭৫ কোটি টাকা!

image_(3)বিনোদন ডেস্ক : কখনও প্রেমিকা দীপিকাকে নিয়ে মন্তব্য, তো কখনও সালমানের ‘সুলতান’ দেখতে গিয়ে হলের মধ্যে দর্শকদের সঙ্গে নাচানাচি। সব সময়ই কিছু না কিছু করে শিরোনামে রয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিংহ। এবার একটু অন্য ভাবে খবরে এলেন তিনি। সম্প্রতি একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন এই অভিনেতা। যে বিজ্ঞাপনটি তৈরিতে খরচ হয়েছে প্রায় ৭৫ কোটি টাকা!

এই বিজ্ঞাপনের পরিচালক রোহিত শেঠি। পাঁচ মিনিটের কিছু সময় বেশি দৈর্ঘ্যের এই বিজ্ঞাপনে রণবীরের সঙ্গে রয়েছেন দক্ষিণী অভিনেত্রী তামান্না। গত ১৯ অাগস্ট ইউটিউবে মুক্তি পেয়েছে এই বিজ্ঞাপণটি। ইতিমধ্যেই ষাট লাখেরও বেশি বার এই বিজ্ঞাপণটি দেখেছেন দর্শকরা।

একটি নুডলসের ব্র্যান্ডের এই বিজ্ঞাপনে গ্রাফিক্সের কেরামতিতে দর্শক পৌঁছে যাবেন এক অন্য দুনিয়ায়। হিন্দি ছাড়াও তামিল, তেলগু, কন্নড় ও মালায়লম ভাষায় ডাব করা হবে এই অ্যাড ফিল্মটি। বিজ্ঞাপনটির এডিটেড ভার্সন টেলিভিশনে মুক্তি পাবে আগামী ২৮ অাগস্ট।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর