বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেনে নিন ডেঙ্গু জ্বরের প্রধান প্রধান লক্ষণগুলো

26271-boroস্বাস্থ্য ডেস্ক : প্রতি বছর এই সময় ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা দেয়। ডেঙ্গু জ্বরের প্রথম লক্ষণ জ্বর হলেও সাধারণত জ্বরের সাথে আরও কিছু শারীরিক সমস্যা দেখা দেয়। ডেঙ্গু জ্বরের প্রথম দিকে যদি সঠিক চিকিৎসা করা হয়, তবে এটি দ্রুত সারিয়ে তোলা সম্ভব। তবে এটি ব্যাপক আকারে দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি করানো উচিত। ডেঙ্গু জ্বরের প্রধান প্রধান লক্ষণগুলো আসুন জেনে নেওয়া যাক।

১। উচ্চমাত্রায় জ্বর:-
ডেঙ্গুতে হঠাৎ করে অনেক জ্বর দেখা দেয়। বেশির ভাগ সময় এই জ্বরের মাত্রা ১০২ থেকে ১০৪ ডিগ্রী ফারেনহাইটের উপর হয়ে থাকে, সহজে কমে না। বরং দিন দিন বাড়তে থাকে।

২। তীব্র মাথা ব্যথা:-
ডেঙ্গু জ্বরের অন্যতম প্রধান লক্ষণ হল তীব্র মাথা ব্যথা করা। মাথা ব্যথা এতটাই তীব্র হতে পারে যে এটি ব্রেন হেমোরেজের মতো সমস্যাও তৈরি করতে পারে। যা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় অনেক সময়।

৩। জয়েন্ট পেইন:-
ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর প্রায় সময় জয়েন্টে ব্যথা দেখা দেয়। এইসময় বিভিন্ন পেশী, হাড়, গিঁটে, মাংসপেশিতে এবং জয়েন্টে ব্যথা করে থাকে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া পেইন কিলার খাওয়া উচিত নয়।

৪।পানিশূন্যতা:-
শরীরে পানির মাত্রা কমিয়ে দেয় ডেঙ্গু জ্বর। বেশি তাপমাত্রার কারণে শরী্রের পানি শুকিয়ে গেলে অনেক সময়ই শরীরে পানির ঘাটতি দেখা দেয়। এক্ষেত্রে রোগীকে স্যালাইন পান করতে দেওয়া উচিত। এতে কিছুটা হলেও পানির ঘাটতি কমে যাবে।

৫। রক্তক্ষরণ:-
ডেঙ্গু হলে শরীরের নানা জায়গায় রক্তক্ষরণ হতে দেখা যায়। বাইরের অঙ্গের পাশাপাশি শরীরের ভেতরের অঙ্গ যেমন মস্তিষ্কেও রক্তক্ষরণ হতে পারে। যা রোগির মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

৬। বমি বমি ভাব এবং বমি হওয়া:-
ডেঙ্গু জ্বরের অন্যতম আরেকটি লক্ষণ হল বমি হওয়া অথবা বমি বমি ভাব অনুভব হওয়া। অনেক সময় বমি না হলেও প্রচন্ড বমি বমি ভাব হয়ে থাকে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ