বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কন্যা সন্তানের বাবা হলেন শহিদ কাপুর

full_1837473862_1472266110বিনোদন ডেস্ক : কন্যা সন্ত‍ানের বাবা হয়েছেন বলিউড অভিনেতা শহিদ কাপুর। গত শুক্রবার (২৬ আগস্ট) রাতে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শহিদের স্ত্রী মীরা রাজপুত।

এদিকে গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) হাসপাতালে ভর্তি করানো হয়েছিলো মীরাকে। মেয়ের আগমনের কথা সকলকে জানিয়ে টুইটার ও ফেসবুকে ৩৫ বছর বয়সী এই অভিনেতা লিখেছেন, ‘সে এসেছে। আমরা কতোটা খুশি তা প্রকাশ করার জন্য শব্দ কম পড়ছে। সকলের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য ধন্যবাদ।’

সুখবরটি প্রকাশ হওয়ার পর বলিউডের অনেকে শহিদকে শুভেচ্ছা জানিয়েছেন। রীতেশ দেশমুখ টুইটারে জানিয়েছেন, “এক পরীর জন্ম দেয়ার জন্য শহিদ ও মীরাকে শুভেচ্ছা। আমাদের ক্লাবে স্বাগত। ছোট্টটার জন্য ভালবাসা ও আশীর্বাদ রইল।”

জেনিলিয়া টুইট করেছেন, “কনগ্র্যাচুলেশন শহিদ ও মীরা। এটা পৃথিবীর সেরা অনুভূতি। আমি জানি তোমরা বুঝে গেছ, এটা কেমন।”

করণ জোহর লিখেছেন, “”অনেক কনগ্র্যাচুলেশন শহিদ ও মীরা। কন্যা সন্তানের থেকে মূল্যবান আর কিছু হয় না। অনেক ভালোবাসা।”

এছাড়া জ্যাকলিন ফার্নান্ডেজ়, মণীশ পলের মতো অনেক বলিউড তারকা শহিদ কাপুর ও মীরা রাজপুতকে শুভেচ্ছা জানিয়েছেন।

২০১৫ সালের ৭ জুলাই দিল্লির মেয়ে মীরা রাজপুতের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শহিদ কাপ‍ুর।