,

কাঁদলেন পরিণীতি

Alia-Bhatt-বিনোদন ডেস্ক : আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়লেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। না, এটা কোনো সিনেমার শুটিং দৃশ্য নয়, একেবারে বাস্তবে, তাও আবার সবার সামনে। ‘ড্রিম টিম’র অংশ হয়ে আমেরিকার ছয়টি প্রদেশে পারফর্ম করেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। সঙ্গে ছিলেন আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, বরুণ ধাওয়ান সিদ্ধার্থ মালহোত্রাসহ বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী। সম্প্রতি শেষ হওয়া এই ট্যুরের শেষ দিন পারফর্মের পর ব্যাকস্টেজে হঠাৎ করেই কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী পরিণীতি চোপড়া।

এ সময় এ অভিনেত্রী পাশেই ছিলেন আলিয়া ভাট। সহ-অভিনেত্রী বন্ধুকে এগিয়ে গিয়ে সান্ত্বনা দেন তিনি। পরবর্তীতে করণ জোহর, ক্যাটরিনা কাইফ এবং বরুন ধাওয়ানও পরিণীতিকে সান্ত্বনা দেন।

সূত্রের বরাত দিয়ে বলিউড ডট কমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ড্রিম টিমের সদস্য হওয়ায় সবার সঙ্গে খুবই ভালো সম্পর্ক গড়ে উঠেছিল পরিণীতির। নিউ জার্সিতে ছিল ড্রিম টিমের শেষ পারফরম্যান্স। এরপর বন্ধুদের ছেড়ে যাওয়ার কথা ভেবে আবেগাপ্লুত হয়ে কান্না ভেঙে পড়েন পরিণীতি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে