বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘১০০ অডিশন থেকে বাদ পড়েছি’

 

বিনোদন ডেস্ক : গত ১৩ বছর বলিউড সিনেমায় নানা ধরনের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা শহিদ কাপুর। কিন্তু ক্যারিয়ারের শুরুর দিকে তাকেও কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হয়েছে বলে জানিয়েছেন এ অভিনেতা।

shahid-kapoor_229688

ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ অভিনেতা জানান, অভিনেতা পঙ্কজ কাপুরের ছেলে হওয়ার পরও বলিউড ক্যারিয়ারের শুরুটা তার জন্য সহজ ছিল না।

এ প্রসঙ্গে শহিদ কাপুর বলেন, ‘সবাই মনে করত এ তো পঙ্কজ কাপুরের ছেলে সুযোগ তো পাবেই। কিন্তু আমি ১০০ অডিশন থেকে বাদ পড়েছি। মাঝে মাঝে খাওয়ার জন্য টাকা থাকত না কিন্তু অডিশনে যেতেই হতো। আমি এমন জীবনযাপন করেছি কিন্তু আমি এ বিষয় নিয়ে কথা বলতে চাই না। কিন্তু এটাই আমার বাস্তবতা।’

এ অভিনেতা জানান, ২০০৩ সালে যখন তার প্রথম সিনেমা ইস্ক ভিস্ক মুক্তি পায় এবং বক্স অফিসে ভালো ব্যবসা করে, তখন তার কাছে মনে হয়েছিল তিনি লটারি জিতে গেছেন। এ অভিনেতার মতে, বলিউড ইন্ডাস্ট্রির ভেতরে যারা রয়েছেন কোনো কোনো সময় তাড়াও বাহিরের লোকজনের মতোই।

তিনি আরো বলেন, ‘আমার বাবা-মা অভিনয় শিল্পী ছিলেন কিন্তু তারা বড় কোনো তারকা ছিলেন না। আমি বুঝতে পারতাম না কার সঙ্গে দেখা করব, কাকে কী বলব এবং কী করব। এখন যখন আমি পেছন ফিরে তাকায় আমার মনে হয়, সৃষ্টিকর্তা আমাকে এই পেশা দিয়েছেন এবং আমি কোনোভাবেই এই সুযোগ নষ্ট করব না। আমি খুব সহজে সন্তুষ্ট হই না। আমার এ অবস্থানে পৌঁছাতে ১৩ বছর লেগেছে। সম্ভবত ১৩ বছর পর আমি সন্তুষ্ট হবো।’

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত