বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে ভারত ছেড়েছিলেন নার্গিস

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। কয়েক মাস আগে হঠাৎ করেই ভারত ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। কিন্তু ঠিক কী কারণে তিনি ভারত ছেড়েছিলেন তা স্পষ্ট ছিল না।

nargis-faruki

অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন এ অভিনেত্রী। ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভারত ছাড়ার কারণ এবং নিজের ব্যক্তিগত বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।

অসুস্থতার কারণে ভারত ছেড়েছিলেন জানিয়ে নার্গিস সংবাদমাধ্যমটিকে বলেন, “আমি যখন এখানে (ভারতে) আসি তখন আমি আর্সেনিকে আক্রান্ত হই। আমার কী সমস্যা তা কেউ বুঝতে পারছিল না। এটা খাবার, পানি এবং বিল্ডিংয়ের পুরোনো পাইপের মাধ্যমে অথবা অনেক ভাবেই হতে পারে। ডাক্তার আমাকে পরীক্ষা করেছিল এবং ভয় পেয়েছিল কারণ আমার আর্সেনিকের মাত্রা অনেক বেশি ছিল। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, ‘কি করব?’ এরপর আমি আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে নিজেই নিজেকে সুস্থ করি এবং ছয় মাস পর আমি এখন সুস্থ।”

নিজের বিয়ে এবং প্রেম নিয়েও কথা বলেন ৩৬ বছর বয়সি এ অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বিয়েতে বিশ্বাসী নই। আপনি দেখবেন প্রতিনিয়ত বিয়ে ভাঙছে এবং মানুষ তাদের বিয়ে নিয়ে ধোঁকা দিচ্ছে এবং পরবর্তীতে হতাশ হয়ে পড়ছে। বিয়ে একটি লেবেল মাত্র। আমি একজন শিক্ষিত এবং স্বাধীনচেতা নারী, আমি নিজে আয় করি, আমার মায়ের দেখাশোনা করি এবং আমি সিঙ্গেল। আমার ইচ্ছে মতো কাজ করতে পারি এবং এজন্য কারো কাছ থেকে অনুমতি নিতে হয় না।’

বছরের শুরু থেকেই সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন নার্গিস ফাখরি। কিন্তু মাস কয়েক আগে হঠাৎ করেই ভারত ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। এদিকে হঠাৎ করে এ অভিনেত্রী চলে যাওয়ার পর গুঞ্জন ওঠে উদয় চোপড়ার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে ঝামেলা হওয়ায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন নার্গিস এবং এ কারণেই তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। এরপর তার বলিউড ছাড়াও গুঞ্জন শোনা যায়। কিছুদিন আগে আবার ফিরে আসেন তিনি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ