,

‘সালমান এবং আমি বন্ধু’

 
বিনোদন ডেস্ক : বলিউডের তারকা অভিনেতা সালমান খান এবং লুলিয়া ভান্তুরের প্রেম নিয়ে বলিপাড়ায় চলছে জোর গুঞ্জন। শোনা যাচ্ছে, রোমানিয়ান এই টিভি উপস্থাপিকার সঙ্গে নাকি আসছে অক্টোবর অথবা ডিসেম্বরে তার জন্মদিনে গাঁটছড়া বাঁধছেন সুলতান খ্যাত এ অভিনেতা।এছাড়া কিছুদিন আগে রোমানিয়ার একটি ট্যাবলয়েড লুলিয়াকে ‘মিসেস খান’ বলে উল্লেখ করলে, অনেকেই ধারণা করেছিলেন ইতোমধ্যে বিয়ের কাজটি সম্পন্ন করেছেন সালমান-লুলিয়া।

Salman_Lulia1472108065

সম্প্রতি স্পাই ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে সালমান খানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কথা বলেছেন লুলিয়া। তিনি বলেন, ‘সালমান এবং আমি ভালো বন্ধু। বন্ধু মানে বন্ধু কোনো ভালোবাসার সম্পর্ক নয়।’

তিনি আরো বলেন, ‘সবকিছু সময় হলেই ঘটবে, আগেও না, পরেও না। বাকি সবকিছু গুঞ্জন।’

অনেক আগে থেকে সালমান-লুলিয়ার প্রেমের কথা শোনা গেলেও তাদের বিয়ের গুঞ্জন জোরালো হয় যখন লুলিয়াকে সালমানের মায়ের সঙ্গে বিমানবন্দরে দেখা যায়। এরপর অভিনেত্রী প্রীতি জিনতার বিবাহোত্তর সংবর্ধনায় সালমান লুলিয়াকে সঙ্গে নিয়ে হাজির হলে সেই গুঞ্জনের পালে হাওয়া লাগে। এছাড়া বজরঙ্গি ভাইজান খ্যাত এ অভিনেতার সকল পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় লুলিয়াকে।

সালমান বর্তমানে ব্যস্ত টিউবলাইট সিনেমার শুটিং নিয়ে। ইন্দো-চীন যুদ্ধ প্রেক্ষাপট নিয়ে নির্মিত সিনেমাটিতে সালমানের বিপরীতে দেখা যাবে চীনা অভিনেত্রী ঝু ঝুকে। সিনেমাটি পরিচালনা করছেন কবির খান।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ