বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ঈদে শাকিবের দুই ছবি!

shakib_khanবিনোদন ডেস্ক: এবারকার ঈদে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের দুটি ছবি মুক্তি পেতে যাচ্ছে বলে ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। এগুলো হচ্ছে রাজু চৌধুরীর ‘শুটার’ এবং শামিম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’। দুটি ছবিতে দুই ধরনের লুকে হাজির হচ্ছেন শাকিব। আর ছবি দুটিতে নবাগত নায়িকা শবনম বুবলিকে দেখতে পাবেন দর্শকরা। খবর-যা,যা,দি

ছবি দুটির ব্যাপারে শাকিব খান বলেন, ‘দুটি ছবিই বেশ যত্ন করে বানিয়েছেন দুই নির্মাতা। মুক্তির পর দর্শকরা বাকিটা বিচার করবেন। তবে আমার বিশ্বাস, দুটি ছবিই দর্শকরা পছন্দ করবেন।’

এদিকে, ‘বসগিরি’ ছবির পরিচালক শামিম আহমেদ রনি বলেন, ‘ঈদে ছবিটি মুক্তি দেয়ার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ। কলকাতা থেকে ছবিটির সব গানের কালার কারেকশন করে ঢাকায় ফিরেছি। আর ব্যাংককের মনোরম লোকেশনে এই ছবির গানের দৃশ্যায়ন হয়েছে। অচিরেই এটি ছাড়পত্রের জন্য সেন্সর বোর্ডে জমা দেয়া হবে। আশা করি এই ছবিতে দর্শকরা ভিন্ন মাত্রা খুঁজে পাবেন।’

অন্যদিকে, ‘শুটার’ ছবির প্রযোজক ইকবাল বলেন, ‘একটি মাত্র গানের দৃশ্য ধারণের কাজ বাকি রয়েছে। দু-একদিনের মধ্যে তা করে ফেললেই ক্যামেরা ক্লোজ হবে। আর শাকিব একটানা ডাবিংয়ে সময় দেবেন বলে জানিয়েছেন। ইতোমধ্যে ছবির বুকিংও শুরু হয়েছে। আমার বিশ্বাস, এবারকার ঈদে ছবিটি রেকর্ড পরিমাণ ব্যবসা করবে।’

‘শুটার’ ছবিতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন সম্রাট, শাহরিয়াজ, মিশা সওদাগর, জাহিদ, কবির তিথি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত