বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাটরিনাকে ইচ্ছে মত ব্যবহার করেছেন রণবীর!

89949641বিনোদন ডেস্ক: সবাই দাবি করছিলেন, শেষ পর্যন্ত না কি ভাঙলেন এবং মচকালেন রণবীর কাপুর! আর থাকতে না পেরে সংবাদমাধ্যমের সামনে হালকা হতে চাইলেন! মুখ ফুটে বললেন, ক্যাটরিনা কাইফের সঙ্গে বিচ্ছেদ তাঁকে কতটা যন্ত্রণা দিয়েছে! রণবীরের সেই স্বীকারোক্তি উপরের ছবিটায় ক্লিক করে ফের পড়ে নিতে পারেন। যেখানে নায়ক বলেছিলেন, তিনি এখন শুধু ক্যাটরিনাকে এক ঝলক দেখতে পাওয়ার জন্য দিন গুনছেন! কিন্তু, কিছুতেই বরফ গলল না!

রণবীরের এই স্বীকারোক্তি পড়ে উল্টে রেগেই গেলেন ক্যাটরিনা। এবং নিজে সরাসরি কিছু না বললেও এক ঘনিষ্ঠ বন্ধুকে দিয়ে যা বলালেন, তা খুব একটা আনন্দদায়ক নয়। বরং, ক্যাটরিনার পরোক্ষ বিবৃতিতে স্পষ্টই চোখে পড়ল যন্ত্রণা এবং হৃদয়ের ক্ষত। ক্যাটরিনার সেই ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, ‘রণবীর বলেছেন বটে যে ক্যাটরিনা তাঁর প্রেরণাদাত্রী ছিলেন! আসলে কিন্তু ব্যাপারটা একেবারে উল্টো! সাত বছরের দীর্ঘ সম্পর্কে ক্যাটরিনাকে টেকেন ফর গ্র্যান্টেড করে রেখেছিলেন তিনি।

যত ভাবে পেরেছেন, ক্যাটরিনাকে ব্যবহার করেছেন রণবীর! ক্যাটরিনা ওঁর কেরিয়ার পর্যন্ত উপেক্ষা করেছিলেন রণবীরের সঙ্গে থাকার জন্য। রণবীর স্ত্রীর কাজ করা পছন্দ করেন না বলে একটা সময়ে ক্যাটরিনা নতুন ছবি সই করাও বন্ধ করে দিয়েছিলেন। তৈরি হচ্ছিলেন মিসেস রণবীর কাপুর হওয়ার জন্য! বিনিময়ে কী পেয়েছেন তিনি? উপেক্ষা আর অনাদর! সাত বছরের সম্পর্ক যখন ভাঙল, তখন রণবীর ক্যাটরিনার সঙ্গে যত পেরেছেন খারাপ ব্যবহার করেছেন। অবহেলার মধ্যে ফেলে গিয়েছিলেন তাঁকে!’ ক্যাটরিনার তরফে এই বিবৃতিই স্বাভাবিক। জানা যাচ্ছে, ‘জগ্গা জাসুস’-এর সেটে তাই রণবীরের সঙ্গে একটা কথাও বলেন না তিনি। দেখা যাক, ভবিষ্যতে কী হয়! সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত