বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিমির মনে মেঘ জমেনি

 

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘ দিন ধরেই এই অভিনেত্রীর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। সম্প্রতি টলিপাড়ায় চাউর হয়েছে তাদের ছাড়াছাড়ির খবর। কিন্তু ছাড়াছাড়ির এই সময়েও খুশির হাওয়া বইছে মিমির মনে।

Mimi_Chakraborty1472031191
গতকাল মিমি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার বন্ধুর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন। তবে বন্ধু অন্য কেউ নন টলিউডের আরেক অভিনেত্রী নুসরাত। এ ছবির ক্যাপশনও দিয়েছেন তিনি। যার মূল বক্তব্য জীবনে অনেক ভাঙাগড়ার পরেও সুখী হওয়ার কিছু কারণ থাকে। তা হলো নির্ভেজাল বন্ধুত্ব।
টলিপাড়ার আলোচিত প্রেমিক জুটি ছিলেন রাজ-মিমি। কিন্তু সময় গড়াতেই সেখানেও চিড় ধরেছে। শোনা যাচ্ছে, তুরস্কে বিরসা দাশগুপ্তের সিনেমার শুটিংয়ের সময় লাইন প্রডিউসারের ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মিমি। যদিও মিমি এ সম্পর্ককে ‘শুধুই বন্ধুত্ব’ বলেছেন। কিন্তু তাতে নাকি বিশ্বাস করেননি রাজ।

এদিকে রাজ জানিয়েছেন, এতোদিনের চেনা মিমিকে নাকি ইদানিং চিনতে পারছিলেন না। হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে মিমি সাড়া দিত না। গত এক বছর তাদের যোগাযোগ ক্রমশ কমে আসছিল। এমনকি তার (রাজ) মায়ের অসুস্থতার খবরেও নির্বিকার ছিলেন মিমি। এরপরই তার সন্দেহ গাঢ় হয়। তারপরই সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেন তিনি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত