,

সালমানকে ‘বানর’ বললেন স্বপ্না ভবানি

 

বিনোদন ডেস্ক : ‘বলিউডের ভাইজান’ হিসেবে ভক্তদের কাছে পরিচিত সালমান খান। কিন্তু সবাই তাকে সমানভাবে গ্রহণ করছেন তা কিন্তু নয়।সম্প্রতি এ অভিনেতাকে ‘বানর’ বলে সম্বোধন করেছেন ভারতের তারকা হেয়ার স্টাইলিশ স্বপ্না ভবানি।

sapna_Salman1472043446

ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রিয়েলিটি শো ‘বিগ বস’র সমালোচনা করে তিনি বলেন, ‘আপনাদের একজন উগ্র পুরুষবাদী সঞ্চালক রয়েছে। একজন সঞ্চালক হিসেবে যারা এই (বিগ বস) অনুষ্ঠান দেখেন তাদের অপমান করেন তিনি। কিছু মানুষ অনুষ্ঠানে তাকে সম্মান করে কারণ তারা তার সেই সকল সিনেমায় সুযোগ পেতে চায়, যেখানে তিনি বানরের মতো নাচানাচি করেন।’

তিনি আরো বলেন, “অনেকেই আমাকে বলেছিল, ‘সালমানকে নিয়ে কোনো কথা বলো না। তুমি খুন হতে পার।’ আমি বলেছিলাম, ‘কী!’, আমি অনেক কিছু শুনেছিলাম। কিন্তু গত চার বছর ধরে কোনো ভয় না পেয়ে চলছি এবং একজন বানরকে আমাকে ভয় দেখাতে দিব না।”
‘বিগ বস-সিক্স’র প্রতিযোগী ছিলেন স্বপ্না ভবানি। অনুষ্ঠান চলাকালে সালমান খানের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন তিনি। পরবর্তীতে বাদ পড়েন অনুষ্ঠান থেকে। খুব শিগগিরই ‘ওয়ান চ্যাপ্টার’ শিরোনামের একটি বই প্রকাশ করবেন স্বপ্না ভবানি।

এ জাতীয় আরও খবর

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের