,

স্ত্রীর সঙ্গে শহিদের ‘অন্তরঙ্গ’ ছবি ভাইরাল

sahid-and-mira-samakal-onli_232744বিনোদন ডেস্ক : বিয়েটা হয়েছিল ধুমধাম করেই। সন্তান আসার খবরটাও বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে। আর এজন্যই আগের চেয়ে বরং বেশি স্ত্রীকে সময় দিচ্ছেন বলিউড তারকা শহিদ কাপুর।

নানা সময় স্ত্রী মীরা রাজপুতের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন শহিদ। এবারও একটি ছবি প্রকাশ করলেন তিনি। সেই ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে তাদের সুখের দাম্পত্যের রহস্যটা!

আনন্দবাজার পত্রিকা বলছে, সব কিছু ঠিক থাকলে আর দিন কয়েকের মধ্যেই মা হবেন মীরা। গোটা প্রেগন্যান্সি পিরিয়ডে শাহিদ কাপুর তার ‘বেবি ওয়াইফ’কে আগলে রেখেছেন।

বিভিন্ন সময়ে মীরার নানা মুডের ছবিও পোস্ট করেছেন নায়ক। মঙ্গলবারও খুব ঘনিষ্ঠ মুহূর্তের একটি ছবি শেয়ার করেছেন শহিদ।

ওই ছবিতে দেখা যাচ্ছে, মীরার কোলের ওপরই আলতো করে মাথা রেখেছেন শহিদ। এই ছবি পোস্ট করার পরই শুভেচ্ছায় ভাসছেন দম্পতি।তা এখন রীতিমতো ভাইরাল। অনেকে তো অনুমানই করতে শুরু করেছেন মীরার ছেলে হবে নাকি মেয়ে।

একাধিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো বলছে, আগামী ১৪ অক্টোবর মুক্তি পাবে শহিদ কাপুরের ‘রঙ্গুন’। সব ঠিক থাকলে তার আগেই পৃথিবীতে আসবে কাপুর পরিবারের খুদে সদস্য। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন মীরা রাজপুত।

মীরার বয়স মাত্র ২২। সে অর্থে তার আর্লি প্রেগন্যান্সি। তাই মীরার খাওয়ার যত্ন নিজে হাতে করেছেন শহিদ।

আনন্দবাজার বলছে, শুটিং বাদে প্রায় সব সময়ই মীরাকে সময় দিচ্ছেন শহিদ। সব মিলিয়ে আপাতত নতুন সদস্যের জন্য অপেক্ষা করছে গোটা কাপুর পরিবার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে