,

ভক্তদের জন্য শাহরুখের উপহার

বিনোদন ডেস্ক :কিছুদিন আগে, রোজার ঈদের সময় শাহরুখ খানের ভক্তরা বেশ মন খারাপ করেছিলেন। কারণ এমনিতেই বছরে ২/১টার বেশি প্রিয় নায়কের চলচ্চিত্র মুক্তি পায় না। ঈদের সময় বহুলপ্রতীক্ষিত ‘রাইস’ মুক্তি পাওয়ার কথা ছিল।

448030-srk-raees-crop
কিন্তু ওই সময় সালমান খানের ‘সুলতান’ মুক্তি পাওয়ায় ‘রাইস’-এর মুক্তি পিছিয়ে দেওয়া হয়। নাখোশ না হয়ে কোথায় যাবেন ভক্ত-সমর্থকরা। তবে আগামী বছর কিন্তু শাহরুখ ভক্তদের জন্য তিন তিনটি উপহার।
সম্প্রতি পাওয়া তথ্যে জানা গেছে, আগামী বছর, ২০১৭ সালে বলিউড বাদশা শাহরুখের তিনটি ছবি মুক্তি পাচ্ছে। প্রথমেই মুক্তি পাবে ‘রাইস’, তারপর ইমতিয়াজ আলির ‘দ্য রিং’ এবং নাম ঠিক না হওয়া আনন্দ এল রায় এর একটি ছবিও আছে এ তালিকায়।
এদিকে, চলতি বছর এপ্রিলে মুক্তি পেয়েছিল শাহরুখের ‘ফ্যান’। নভেম্বরের ২৫ তারিখ মুক্তি পাবে ‘ডিয়ার জিন্দেগি’।
এর আগে একমাত্র অক্ষয় কুমারের এক বছরে তিনটির বেশি ছবি মুক্তি পেয়েছিল। এবার শাহরুখ তার পথেই এগিয়ে যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ