বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার স্টার জলসায় বিদ্যা সিনহা মিম!

192536meem_kalerkantho_picবিনোদন ডেস্ক: বাংলাদেশের রমনীদের প্রিয় টিভি চ্যানেল স্টার জলসা। সবসময় কলকাতার অভিনেত্রীদের অভিনয়ই দেখে আসছেন তারা।এবার তাদের জন্য সূখবর নিয়ে আসছেন বাংলাদেশী তারকা অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

তবে তিনি কোন টিভি সিরিয়ালে নয়, একটি রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘এবার জলসা রান্নাঘরে’নামক অনুষ্ঠানে আসবেন। এই অনুষ্ঠানের আগামী পর্বে দেখা যাবে বাংলাদেশের বিদ্যা সিনহা মিমকে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। এখানে মিম বাংলাদেশি খাবার রান্না করে দেখাবেন। সোমবার মিমের এ পর্বের দৃশ্যধারণ হয়েছে।

অনুষ্ঠানের ধরন অনুসারে কোনও একজন তারকা তার পরিবার বা অন্য কোনও জনপ্রিয় অনুষ্ঠানের পুরো কলাকুশলীরা অংশ নেন।

জানা গেছে, অনুষ্ঠানে শুধু মিম নন, তার মা ছবি সাহাও অংশ নিয়েছেন। এখানে মিম পরেছিলেন লাল-সোনালি রঙের পোশাক। যা ডিজাইন করেছেন স্বর্ণা মারিয়া।