বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাসযোগ্য নতুন গ্রহের হদিশ মেলার আভাস

earth‘তোর মামাবাড়ি কোথায়?’

– ‘পৃথিবী৷ তোর?’

– ‘দ্বিতীয় পৃথিবী’

উপরের সংলাপগুলো একটুও কাল্পনিক নয়৷ অন্ততঃ বিজ্ঞানীরা তাই বলছেন৷ খোঁজ শুরু হয়ে গেছে৷ প্রাণের অস্তিত্বের জন্য শুধুমাত্রই থাকার জায়গা লাগবে তা নয়, জরুরি আরও অনেক কিছু৷ দশকের পর দশক ধরে ভাবা হয়েছিল সূর্য থেকে দূরত্ব হিসাব করেই প্রাণের অস্তিত্ব সম্ভব কি না, তা নির্ধারণ সম্ভব৷ কিন্তু বিজ্ঞানীরা বলছেন, বিষয়টা তা নয়৷ সৌরজগতের ক্ষেত্রে শুক্র গ্রহ সূর্যের বেশ কাছে অবস্থিত, মঙ্গল গ্রহ আবার অনেকটা দূরে৷ কিন্তু পৃথিবীর অবস্থান একেবারে ‘সঠিক’ জায়গায়৷ এই দূরত্বটাকেই বিজ্ঞানীরা বলছেন ‘বসবাসযোগ্য এলাকা’ বা ‘গোল্ডিলকস এলাকা’৷

আমেরিকার ইয়ালে বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, একটি গ্রহ অত্যন্ত শীতল কিংবা অত্যন্ত উত্তপ্ত তার উপর কিছুই নির্ভর করে না৷ শুধুমাত্র সূর্যের থেকে দূরত্বই একটি বসবাসযোগ্য গ্রহ হয়ে ওঠার প্রধান শর্ত হতে পারে না৷ একইসঙ্গে গ্রহটির নিজস্ব আবরণের তাপমাত্রার উপর তার স্ব-নিয়ন্ত্রণ থাকাও একইরকম জরুরি৷ অভ্যন্তরীণ সংঘর্ষের ফলে যে কোনও গ্রহের মাটির তলায় অবস্থিত পাথরগুলোর অবস্থানের বদল ঘটে৷ বদল ঘটে তাপমাত্রার৷ এই তাপমাত্রার বদলের পিছনেও গ্রহগুলির স্ব-নিয়ন্ত্রণ রয়েছে৷ গ্রহের আবরণের সংকোচন প্রসারণের উপরেও নির্ভর করে অনেক কিছু৷ একটি গ্রহ শুধুমাত্র অতি তপ্ত কিংবা শীতল হতে পারে, তবে সময়ের সঙ্গে সঙ্গে তা সঠিক তাপমাত্রা সম্বলিত হয়ে বসবাসযোগ্য গ্রহের আকার নেয়৷ ইয়ালের ভূ-তত্ত্ব ও ভূ-পদার্থবিদ্যার অধ্যাপক জুন কোরেনাগা বলেন, ‘পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত তথ্যই একত্রিত করা হয়েছে৷

কয়েক কোটি বছর আগে বিশ্বের সৃষ্টিরহস্যের সঙ্গে যুক্ত প্রতিটি সংখ্যাতত্ত্ব সংক্রান্ত হিসাব রয়েছে বিজ্ঞানীদের কাছে৷ তথ্য বলছে, ‘ম্যান্টল কনভেকশন’ সবচেয়ে জরুরি বিষয়৷ অভ্যন্তরীণ তাপমাত্রা ও গ্রহের আবরণের তাপমাত্রা এই দুটির পারস্পরিক সম্পর্কের উপর বিষয়টা যে শুধু নির্ভর করে তা নয়৷ আবরণের তাপমাত্রার স্ব-নিয়ন্ত্রণ আরও অনেক বেশি জরুরি৷ সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত