বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের সাজে সাজলেন জাহিদ হাসান-পূর্ণিমা!

zahid-hasan-purnimaবিনোদন প্রতিবেদক : জাহিদ হাসান-পূর্ণিমার বিয়ে হচ্ছে অথচ কোন নিউজ নেই! মঙ্গলবার রাত ১০টায় নিজের ফেসবুকে জাহিদ হাসান ও পূর্ণিমার বিয়ের একটি ছবি পোস্ট করেছেন পূর্ণিমা। ক্যাপশনে তিনি দুষ্টুমি করে লেখেন `বিয়ে হলো নিউজ হলো না।`

মজার এই দৃশ্যটি একটি নাটকের। নাটকটির নাম `প্রিয় রঙ হলুদ`। এটি পরিচালনা করছেন নাট্য নির্মাতা ইমরাউল রাফাত।

পূর্ণিমা বলেন, `নাটকের গল্পটা চমৎকার। পারিবারিক গল্পের আবহে এটি নির্মিত হচ্ছে। নাটকটি দর্শকদের দেখার আমন্ত্রণ রইলো।`

তিনি আরো বলেন, `বহুদিন পর জাহিদ হাসানের সঙ্গে কাজ করছি। খুব ভালো লাগছে।`

নির্মাতা রাফাত জানান, মঙ্গলবার (২৩ আগস্ট) মগবাজারে নাটকটির নির্মাণ কাজ শুরু হয়েছে। আগামী ২দিন শুটিং চলবে। আগামী ঈদে `প্রিয় রঙ হলুদ` নাটকটি এনটিভিতে প্রচারিত হবে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত