,

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ক্যাটরিনা!

Fawad-Katrinaবিনোদন ডেস্ক : বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান এবং বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। না‚ রিয়েল লাইফে নয়, করণ জোহর প্রযোজিত পরবর্তী ছবিতে। শোনা যাচ্ছে, লাভ স্টোরি নিয়ে নির্মিত হতে যাওয়া এই ছবির পটভূমিকা উত্তর ভারতীয় একটি বিয়ে বাড়ি‚ যেখানে ক্যাটরিনা আর ফাওয়াদের দেখা হবে। এবং শেষে ওই বিয়েবাড়িতেই বিয়ে হবে দু’জনের।

লেখক ও গীতিকার আদিত্য ধর এই ছবি দিয়ে পরিচালক হিসেবে যাত্রা শুরু করছেন। করণের ‘ধর্মা প্রডাকশন’ ছাড়াও ‘স্টার ফক্স স্টুডিও’ এই ছবির প্রযোজনার দায়িত্ব নিয়েছে।

সূত্রের খবর অনুযায়ী এই ছবির শুটিং শুরু হবে চলতি বছরের নভেম্বরে। ফাওয়াদ এখন পাকিস্তানে নিজের বাড়িতে আছেন। তার স্ত্রী দ্বিতীয়বার সন্তান সম্ভবা‚ তাই সন্তান জন্মানো অবধি ফাওয়াদ ওখানেই থাকবেন।

শোনা যাচ্ছে, ছবির শুটিং প্রথমে দিল্লিতে হবে এবং এরপর আমেরিকার কয়েকটি শহরে। শুটিং শেষ হবে পরের বছরের জানুয়ারিতে এবং আগামি বছরের শেষের দিকে এই ছবির মুক্তি পাওয়ার কথা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে