,

ঈদে মুক্তি পাচ্ছে না ‘সুলতানা বিবিয়ানা’

 

 
বিনোদন ডেস্ক : হিমেল আশরাফ পরিচালিত ‘সুলতানা বিবিয়ানা’ শিরোনামের সিনেমাটি ঈদুল আযহায় সারাদেশে মুক্তি পাওয়ার কথা ছিল। মুক্তিকে সামনে রেখে গত ১৯ আগস্ট ইউটিউবে প্রকাশিত হয়েছে এ সিনেমার টিজার।মুক্তির সব প্রস্তুতি সম্পন্ন করেও শেষ মুহুর্তে এসে মুক্তি পাচ্ছে না সিনেমাটি। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান।

_MG_72971471857057

এ প্রসঙ্গে আরশাদ আদনান বলেন, ‘এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে শুটার সিনেমাটি। এই সিনেমাটি আমার বন্ধু ইকবাল প্রযোজনা করছে। তাই দুই বন্ধুর সিনেমা একই দিনে মুক্তি দিতে চাচ্ছি না। তাই সিদ্ধান্ত নিয়েছি ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমাটি ঈদে মুক্তি দিব না। আগামী ৭ অক্টোবর সিনেমাটি সারাদেশে মুক্তি পাবে। এখন ‘শুটার’ সিনেমার মুক্তি নিয়ে আমরা ভাবছি। এ সিনেমাটি যেন খুব ভালোভাবে সারাদেশে মুক্তি দিতে পারি।’

তিনি আরো বলেন, ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমার একটি গানের শুটিং বাকি আছে। আগামীকাল থেকে বান্দরবানে শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু কিছু দিন আগে সিনেমার নায়ক বাপ্পি তার পিঠে অপারেশন করিয়েছে। যার কারনে এই মুহুর্তে শুটিং করা যাচ্ছে না। আশা করছি, দুই একদিনের মধ্যে সে সুস্থ হয়ে উঠবে। সব কিছু মিলিয়ে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।’

পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘সুলতানা বিবিয়ানা সিনেমার গল্পের মান অনেক ভালো। এর নির্মাণও চমৎকার হয়েছে। তাই ঈদের পর মুক্তি দিলেও দর্শক সিনেমাটি ভালোভাবে নিবেন।’

‘আমাদের গল্প আমাদের সিনেমা’ স্লোগান নিয়ে নির্মিত এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন- চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও আঁচল আঁখি। এছাড়া এতে আরো অভিনয় করেছেন, অমিত হাসান, শহিদুজ্জামান সেলিম, মামুনুর রশীদসহ অনেকে। রোমান্টিক একটি প্রেমের কাহিনি নিয়ে নির্মিত এ সিনেমার গল্প লিখেছেন ফারুক হোসেন।

যশোর, রাজবাড়ি, কুষ্টিয়া, ঝিনাইদহ, গাজীপুর, সোনারগাঁ, বান্দরবানসহ দেশের বিভিন্ন লোকেশনে সিনেমার দৃশ্যধারণের কাজ হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে