,

ব্যস্ত পরী, ‘পাষাণে’ তাই এমি!

photo-1471878341বিনোদন প্রতিবেদক : সৈকত নাসির পরিচালিত চলচ্চিত্র ‘পাষাণ’-এর শুটিংয়ের কাজ শুরু হতে যাচ্ছে আগামীকাল। এর আগে ছবির নায়ক পরিবর্তনের কথা বলেছিলেন পরিচালক, এবারে জানালেন—নায়িকাও বদলে গেছে! এখন এতে জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন নবাগতা এমিয়া এমি ও কলকাতার অভিনেতা ওম। এই ছবিতে নায়িকা হিসেবে পরী মণির কাজ করার কথা ছিল।

এ বিষয়ে সৈকত নাসির বলেন, ‘আগামীকাল (আজ) থেকে আমরা ছবির শুটিং শুরু করতে যাচ্ছি। ঢাকাতেই শুটিং করব। ছবিতে নায়িকা হিসেবে কাজ করছেন এমি। যদিও ছবির নায়িকা হিসেবে পরীর কাজ করার কথা ছিল, তবে তিনি শিডিউল দিতে পারেননি ব্যস্ততার জন্য। এদিকে আমারও সব কিছুই রেডি, এখন শুটিং শুরু করতেই হচ্ছে। এ কারণেই এমিকে নিয়ে কাজটি শুরু করছি। নায়ক ওম এরই মধ্যে ঢাকায় অবস্থান করছেন। সবাই দোয়া করবেন, আমি যেন এই জুটি নিয়ে ভালো একটা কাজ উপহার দিতে পারি।’

এমিকে নিয়ে পরিচালক বলেন, ‘আমার একটি ছবির জন্য আমি এমিকে সিলেক্ট করি আরো পাঁচ মাস আগে। তখন থেকেই তাকে আমি গ্রুমিং করাচ্ছি। গত চার মাসে সে নিজেকে তৈরি করেছে। আমি নিজের থেকে ফাইট-ড্যান্স করিয়েছি। সে নিজেও অনেক ডেডিকেটেড, দিন রাত পরিশ্রম করেছে। আশা করি ভালো কিছু করবে।’

কলকাতার ওমকে নিয়ে সৈকত বলেন, ‘আমি ছবির জন্য প্রথমে নায়ক সুমিতকে নিয়েছিলাম। কিন্তু ছবির গল্প শেষ করার পর আমরা দেখলাম, তার লুকের সাথে চরিত্রটা যায় না। তখন আমরা নতুন নায়ক খুঁজতে শুরু করলাম। বাংলাদেশে এখন যাঁরা কাজ করছেন, এদের মধ্যে প্রায় সবার সাথেই কথা বলেছি; কিন্তু তাদের কোনো শিডিউল নেই। যাদের শিডিউল পাওয়া গেছে তারা আগামী বছর কাজ করতে পারবেন। এখন শিল্পীর জন্য আমি আসলে এক বছর অপেক্ষা করতে পারব না। অনেক চিন্তা করে শেষে ওমকে নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, ছবিটির ঘোষণা দেওয়া হলে পরী মণি ও সুমিতকে নিয়ে একটি ফটোশুট করেন নির্মাতা সৈকত নাসির। এই শুটের ছবি দিয়ে ‘পাষাণ’-এর পোস্টারও করা হয়েছে। তবে ঘটনাক্রমে নায়ক ও নায়িকা হিসেবে অন্য দুজনকে নিয়েই শুরু হচ্ছে ছবির কাজ। এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে