,

বক্স অফিসকে হতাশ করেছে ‘বেন হার’

 
বিনোদন ডেস্ক :গেল সপ্তাহে হলিউডে মুক্তি পেয়েছে ১৮৮০ সালে প্রকাশিত লিউ ওয়ালেসের বিখ্যাত উপন্যাস ‘বেন-হার : এ টেল অব দ্য ক্রাইস্ট’ অবলম্বনে বড় বাজেটের ছবি ‘বেন হার’। এ নিয়ে উপন্যাসটি অবলম্বনে পঞ্চমবারের মতো ছবি নির্মাণ করা হলো। এর আগে ১৯০৭, ১৯২৫, ১৯৫৯ ও ২০০৩ সালে উপন্যাসটি নিয়ে সিনেমা নির্মাণ করা হয়। বরাবরের মতো এবারের ছবিটি নিয়েও সবার আগ্রহ ছিল।

benhu_47820

এ বছর ‘বেন হার’ ছবিটি নির্মাণে ব্যয় করা হয়েছে ১০০ মিলিয়ন ডলার। বড় বাজেটের ছবি, প্রচারণারও কমতি ছিল না। জ্যাক হিউস্টন, মরগান ফ্রিম্যান, রদ্রিগো সান্তোরোর মতো বেশ বড় মাপের তারকারা অভিনয় করেছেন এতে। কিন্তু অনেক আশা জাগিয়ে শেষ পর্যন্ত ব্যবসায়িকভাবে সফল হতে পারলো না ছবিটি। প্রথম সপ্তাহ শেষে ছবিটির আয় মাত্র ১১.৪ মিলিয়ন ডলার। হলিউড টপচার্টে ছবিটির অবস্থান এখন পাঁচ নম্বরে।

এদিকে মুক্তির তিন সপ্তাহ পেরিয়ে গেলেও আয়ের দিক দিয়ে এখনো প্রথম স্থানেই আছে ‘সুইসাইড স্কোয়াড’ ছবিটি। এ পর্যন্ত ছবিটির মোট আয় ২০.৭ মিলিয়ন ডলার। দুই নাম্বারে আছে অ্যানিমেটেড কমেডি ছবি ‘সসেজ পার্টি’ (১৫.৩ মিলিয়ন ডলার)। আয়ের দিক দিয়ে তিন ও চার নাম্বারে আছে ‘ওয়ার ডগস’ ও ‘কুবু অ্যান্ড দ্য টু স্ট্রিংস’।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে