বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার যা করতে চান জ্যাকুলিন!

jakolin-thereport24বিনোন ডেস্ক : ভিলেনের চরিত্রে অভিনয় করতে চাই তিনি। নায়িকার চরিত্রে নাকি তার একঘেয়েমি এসেগেছে। তাই এবছর অন্তত তার ঝুলিতে একটি খলনায়িকার অফার চান জ্যাকলিন। সম্প্রতি এমনটাই জানালেন এই লঙ্কান সুন্দরী।

‘আলাদিন’ দিয়ে বলিউড পাড়ায় অভিষেক হয়েছে নায়িকার তারপর একের পর এক মুখ্য ভূমিকায় দর্শকদের মন জয় করেছেন তিনি। কিন্তু এবার নিজেই হাঁপিয়ে গিয়েছেন নায়িকার চরিত্রে অভিনয় করতে করতে। জ্যাকলিনের কথায়, ‘গ্ল্যামার সর্বস্ব ও গার্ল নেক্সট ডোর চরিত্রে অভিনয় করতে করতে ক্লান্তি চলে এসেছে। তাই এখন নানা রকম

নেগেভিট চরিত্রে অভিনয় করতে চাই। অন্তত এবছর একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করতে চাই’।

এদিকে নব্বইয়ের মমতা কুলকার্নি আর অক্ষয় কুমারের রসায়ন ফিরে এলও জ্যাকলিন ফার্নান্ডেজ আর টাইগার শ্রফের হাত ধরে। কিছু দিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে ‘ফ্লাইং জাট’ প্রথম ঝলকে আপাদমস্তক নীল পোশাকে পাগড়ি পড়ে অবতীর্ণ হয়েছেন টাইগার শ্রফ। তবে এবার সুপারহিরোর বেশ ছেড়ে একেবারে লাভারবয়। যে জ্যাকলিনের প্রেমে মত্ত। সঙ্গে রয়েছে এক ঝলকে টাইগার-জ্যাকলিনের চোখ ধাঁধানো নাচ। তবে এই গানে কম যাননি নায়িকাও। সমানে পাল্লা দিয়ে নাচ করেছেন জ্যাকির পুত্রের সঙ্গে।

তবে অ্যাকশন দৃশ্যে এখানে শুধু টাইগারকে নয়! দেখা যাবে নাকিকাকেও। সাত ফুটের ভিলেনকে এক ঘুসিতে নাকি উড়িয়ে দেবেন জ্যাকলিন। আর জানেন কি ভিলেনের ভূমিকায় কে রয়েছে! অস্কারজয়ী হলিউডি ছবি ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ খ্যাত ভিলেন ন্যাথান জোনস। একতা কাপুরের প্রযোজনায় এবং রেমো ডিসুজার পরিচালনায় আগামী ২৫আগষ্ট মুক্তি পাবে ‘এ ফ্লাইং জাট’। অ্যাকশন-থ্রিল-রোমান্স এবং হ্যাপি এন্ডিং, সব রসদই মজুদ থাকছে এই আপকামিং ছবিতে৷

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত