,

স্বামীকে নিয়ে দেশে ফিরলেন মডেল মিলা

Mila-hosainবিনোদন ডেস্ক : এক সময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী ২০০০ সালে লাক্স আনন্দধারা মিস ফটোজেনিক মিলা হোসাইন। বেশ কিছু বিজ্ঞাপন দিয়ে তিনি আলোচনায় এসেছিলেন। বিজ্ঞাপন নির্মাতা রানা মাসুদের নির্দেশনায় ‘ডরিও বিস্কুট’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি।

এছাড়াও আফজাল হোসেন, আব্দুন নূর তুষার, আনজাম মাসুদসহ বেশ কদজন নির্মাতার নির্দেশনায় তিনি বিজ্ঞাপনে মডেল হয়েছেন। সর্বশেষ নয় বছর আগে মিলা সজলের সঙ্গে ফুজির একটি পণ্যের বিজ্ঞাপনেও মডেল হয়েছিলেন। কাজ করেছিলেন কিছু নাটকেও।

কিন্তু হুট করেই মিলা ২০০৩ সাল থেকে বিয়ে করে নিউইয়র্কে সংসারী হন। তারকালোকের রঙিন জগৎ থেকে দীর্ঘদিন স্বেচ্ছা নির্বাসনে ছিলেন এই সুন্দরী। অভিনয়ের টানে আবারো ফিরেছিলেন সর্বশেষ ২০১৪ সালে। সে বছরের ডিসেম্বরে নুজহাত আলভী আহমেদের নির্দেশনায় নোবেল ও সজলের বিপরীতে ‘তারপর নদী’ এবং দীপান্বিতা ইতির রচনায় ‘পুনশ্চঃ ভালোবাসা’ নাটকে অভিনয় করেছিলেন।

সবাই যখন ভাবছিলেন মিলা নিয়মিত হবেন অভিনয়ে তখন আবারো আমেরিকায় ডুব দেন তিনি। তবে নতুন খবর হলো আবারো দেশে ফিরে এসেছেন মিলা। গেল ১৮ আগস্ট আমেরিকা থেকে বাংলাদেশে আসেন তিনি।

জানা গেছে, এবারের ঈদে বেশ কয়েকটি নাটক-টেলিফিল্মে দেখা যাবে মিলাকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিদেশে সংসার নিয়ে ব্যস্ত থাকলেও দেশের জন্য মন কাঁদে। সুযোগ হলেই দেশে আসি সবার সঙ্গে দেখা করতে। এবারে এলাম এখানে ঈদ করবো বলে।’

কাজ নিয়ে তিনি ফেসবুকে বলেন, ‘প্রতিবারই দেশে আসলে কিছু না কিছু কাজ করা হয়। এবারেও থাকছি ঈদের কিছু নাটকে। অনেকের সঙ্গেই কথা হচ্ছে।’

মিলা জানান, এবারের সফরে তার সঙ্গে স্বামী জাকারিয়া মাসুদ জিকোও এসেছেন। জিকো আমেরিকা থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা ‘আজকাল’-এর প্রধান সম্পাদক ও প্রকাশক। মিলা সেই পত্রিকার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।

মোজাম্মেল হোসেন ও মাহমুদা হোসেন দম্পতির আদরের কন্যা মিলা মানিকগঞ্জের হরিরামপুর থানার মেয়ে। সংসার জীবনে তিনি দুই পুত্র সন্তানের জননী। তার বড় পুত্র ইস আদিল এবং ছোট পুত্র শায়ান মাসুদ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে