,

গুলশান হামলা নিয়ে ছবি ‘জেহাদ’

Ritupar-1বিনোদন ডেস্ক : ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ সন্ত্রাসী হামলার কথা কারও আজানা নেই। সেই ভয়াবহতাকে প্রসঙ্গ করেই এবার ভারতে তৈরি হতে চলছে একটি সিনেমা।

অগ্নিদেব চট্টোপাধ্যায়ের পরিচালনায় নির্মিত হতে যাওয়া ‘জেহাদ’ সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে শিগগিরই। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন রোহিত রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, রাজেশ শর্মা এবং ব্যোমকেশ-খ্যাত অভিনেত্রী-মডেল ব়্যাচেল হোয়াইট।

তিনি বলছেন, শিনা বোরা হত্যাকাণ্ড নিয়ে ‘ডার্ক চকোলেট’ ছবিটি করার পর আবারও সত্যি ঘটনা অবলম্বনে ছবি করতে চলেছেন অগ্নিদেব। মূলত আইএসআইএস-দের পয়েন্ট অফ ভিউ উঠে আসবে এই ছবিতে। কারা বানাল আইএসআইএস? কী ভাবে দুনিয়া জোড়া সন্ত্রাস ছড়াল তারা? তাদের দৃষ্টিভঙ্গীই বা কী? এই প্রশ্নগুলোই মুখ্য বিষয় হয়ে ঘোরাফেরা করবে ছবিতে।

দুই একদিনের মধ্যেই কলকাতায় শুটিং শুরু হচ্ছে ‘জেহাদ’ এর। পরবর্তী পর্যায়ে তুরস্ক, বার্সেলোনা, প্যারিস, এমনকী সিরিয়া সীমান্তেও শুটিংয়ের পরিকল্পনা রয়েছে পরিচালকের।

পরিচালক জানিয়েছেন, একটা ফিকশনকে কেন্দ্র করে গল্প ছড়াবে। রোহিত রায় আর ঋতুপর্ণা সেনগুপ্ত থাকবেন ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায়। আর, রোহিতের প্রাক্তন স্ত্রী যে মারা যাবে বাংলাদেশের জঙ্গি হানায়, সেই চরিত্রটিতে অভিনয় করছেন কনীনিকা।

কিন্তু, কোন অভিনেত্রী তাহলে এই ছবিতে যোগ দিলেন জঙ্গি-দলে? তিনি ব়্যাচেল হোয়াইট! তাকে দেখা যাবে এক সিরিয়ান টেররিস্টের ভূমিকায়। এছাড়া আরও একটি সত্যি ঘটনা জুড়ে থাকবে ছবির চিত্রনাট্যে। বাংলাদেশে গুলশানের তারিশি জৈনের ঘটনা ছবিতে হুবহু না থাকলেও কিছুটা থাকবে।

প্রসঙ্গত, গত পহেলা জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জিম্মিকে হত্যা করে জঙ্গিরা। নিহতদের মধ্যে তারিশি জৈন একজন ভারতীয় তরুণী। সূত্র: বিডি২৪লাইভ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে