,

বাস্তবেও দুঃসাহসী তাপসী পান্নু

 

 

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। বলিউডের বিগ বি খ্যাত অমিতাভ বচ্চন অভিনীত পিঙ্ক সিনেমায় সাহসী এবং আত্মবিশ্বাসী এক মেয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি।
taapsee-pannu1471743967
সিনেমার পর্দার মতো বাস্তবেও দুঃসাহসী কাজ করেছেন তিনি। এ অভিনেত্রীর জানিয়েছেন, সিনেমার শুটিংয়ে তিনি যখন দিল্লিতে ছিলেন তখন তার সামনে একটি ইভ টিজিংয়ের ঘটনা ঘটে। গাড়িতে করে যাওয়ার পথে এ অভিনেত্রী দেখেন কয়েকটি ছেলে একটি মেয়েকে একাকী পেয়ে নানা রকম বাজে শব্দ করছিল। তখন তিনি সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে গিয়ে মেয়েটিকে সেই পরিস্থিতে থেকে উদ্ধার করেন এবং ছেলেগুলোকে কড়া ভাষায় কথা বলেন। এরপর মেয়েটিকে তার বাড়িতে পৌঁছে দেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন মেয়েরা ইভ টিজিং, বিদ্রুপ এবং ছেলেদের নানা বাজে মন্তব্যের শিকার হয়। আমাদের এ মানুষগুলোকে প্রতিহত করা উচিৎ। লজ্জা না পেয়ে তাদের বিরুদ্ধে দাঁড়ানো দরকার।’

‘পিঙ্ক’ সিনেমার গল্প তিনটি মেয়েকে নিয়ে, যারা এক ব্যক্তির দ্বারা নির্যাতিত হয়। কিন্তু বিচার পাওয়ার পরিবর্তে উল্টো তাদের বিরুদ্ধে ঐ ব্যক্তির প্রতি আক্রমনের দায়ে মামলা হয়।

অনিরুদ্ধ রয় চৌধুরী পরিচালিত সিনেমাতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-অমিতাভ বচ্চন, তাপসী পান্নু, কীর্তি কুলহারি, আনদ্রেয়া তারিয়াং, অঙ্গার বেদি প্রমুখ। আগামী ১৬ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে