বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের গানে নাচবেন শ্রদ্ধা

 

বিনোদন ডেস্ক :কথায় আছে, যে রাঁধে সে চুলও বাঁধে! আর সে কথা অক্ষরে অক্ষরে মিলিয়ে দিলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত গান গেয়ে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন আগেই। এবার আরও এক ধাপ এগোলেন শক্তি কাপুরের মেয়ে।

shraddha-kapoor

নভেম্বরেই রিলিজ করতে চলেছে ‘রক অন ২’। আর সেখানে প্লে-ব্যাক করতে চলেছেন শ্রদ্ধা। তবে এবার আর শুধু গান নয়, নিজের গানে নিজেই নাচবেন শ্রদ্ধা। কারণ, অভিনয় আর গানের পাশাপাশি নাচেও কম যান না নায়িকা। ‘এবিসিডি ২’তে তাঁর ডান্স পারফরম্যান্স তাক লাগিয়েছিল সিনেপ্রেমীদের।

এবার কী তাহলে নাচ, গান আর অভিনয়ের ট্রিপল প্যাকেজ নিয়ে পর্দায় আসতে চলেছেন শ্রদ্ধা? উত্তরটা সময়ই দেবে। তবে শোনা যাচ্ছে, আপাতত পর্দায় যাতে তার অভিনয় বিশ্বাসযোগ্য মনে হয়, তাই মন দিয়ে গিটার বাজানো শিখছেন ২৭ বছর বয়সী এই তারকা।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত