বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দীপিকার ওপর প্রতিশোধ নিলেন ক্যাটরিনা

katবিনোদন ডেস্ক : দীপিকা পাডুকোন ও ক্যাটরিনা কাইফকে ভাল বন্ধু বলা যাচ্ছে না আর। সম্প্রতি পরস্পরের ছবি কেড়ে দিলেন তারা।

বলিউড লাইফ জানায়, আনন্দ এল রাইয়ের সিনেমায় অভিনয়ের কথা ছিল ক্যাটরিনার। সে সিনেমাটি এখন দীপিকার দখলে। অন্যদিকে ক্যাট নিয়ে নিলেন করণ জোহরের সিনেমা।

আনন্দের সিনেমায় শাহরুখের নায়িকা হয়েই যাচ্ছিলেন ক্যাট। মোটামুটি সব ঠিকঠাকই ছিল। শেষ মুহূর্তে এসে যুক্ত হলেন দীপিকা। ওই সিনেমায় নায়িকার আরো একটি চরিত্র আছে। কিন্তু দ্বিতীয় নায়িকা হওয়ার শখ নেই ক্যাটরিনার। পত্রপাঠ বিদায় নিলেন তিনি।

অন্যদিকে শকুন বাত্রা পরিচালিত পরবর্তী সিনেমা প্রযোজনা করছেন করণ জোহর। ‘কুছ কুছ হোতা হ্যায়’ নির্মাতার ইচ্ছে ছিল দীপিকা ও ফাওয়াদ খানকে নিয়ে নতুন জুটি উপহার দেবেন। কিন্তু সিনেমাটি দীপিকার করা হচ্ছে না। ওই সিনেমাটি যাচ্ছে ক্যাটরিনার পকেটে।

সেপ্টেম্বরে মুক্তি পেতে যাচ্ছে করণ জোহর প্রযোজিত ‘বার বার দেখো’। এ সিনেমার কারণে করণ ও ক্যাটের মাঝে তৈরি হয়েছে বন্ধুত্ব। একে তো দীপিকার শিডিউল মিলতে বিলম্ব, তার ওপর আরেক বন্ধু কারিনা সন্তান সম্ভবা। তাই ক্যাটকে সিনেমাটির প্রস্তাব দেন। আর দীপিকাকে এক হাত দেখাতে হ্যাঁ বলতে দেরি করেননি ‘ফিতুর’ অভিনেত্রী।

এদিকে নভেম্বরেই শুটিং ফ্লোরে যাচ্ছে ক্যাটরিনা ও দীপিকার ওই দুই সিনেমা। এরপর দেখার পালা বক্স অফিস দৌড়ে এগিয়ে থাকেন কোন নায়িকা।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত