,

মোবাইলের প্রয়োজনীয় কিছু অজানা কোড

 
বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর। তথ্য ও প্রযুক্তির ক্রমবর্ধমান সমপ্রসারণের ফলে আমরা এক জায়গা থেকে অন্যত্র খুব সহজেই যোগাযোগ করতে পারছি। এর ফলে একদিকে যেমন আমাদের অর্থ সাশ্রয় হচ্ছে অন্য দিকে তেমনি পরিশ্রমও হচ্ছে না। মোবাইল আমাদের যোগাযোগ ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে গেছে। কিন্তু আপনার পছন্দের মোবাইলটির যদি কোন সমস্যা হয় তখন আমাদের সার্ভিসিংয়ের প্রয়োজন হয়।

info_47280

নরমাল সমস্যাগুলোর সমাধান নিজেরাই করতে পারবেন। যেমন মোবাইল ফ্ল্যাশের কথাই ধরুন। এটার জন্য মেকারের কাছে গেলে কমপক্ষে ১০০ টাকা মাশুল গুনতে হয়। যদি নিজেই এটা করতে পারেন তাহলে তো ছোটখাট সমস্যাগুলো নিজেই সমাধান করতে পারবেন।

মোবাইল ফোনের কিছু প্রয়োজনীয় কোড

*#7370# আপনার মোবাইল সেটটি যদি নকিয়া N-series হয়, তাহলে এই কোডটি টাইপ করে খুব সহজেই মোবাইল ফ্ল্যাশ করতে পারবেন।

*#92702689# নকিয়া মোবাইলটি কবে, কখন, কতক্ষণ ব্যবহার করা হয়েছে তা এই কোডটির মাধ্যমে জানতে পারবেন। এছাড়াও আপনার মোবাইল ফোনের সিরিয়াল নম্বরও জানতে পারবেন। মোবাইলফোনে মোট কত মিনিট কথা বলা হয়েছে তাও এই কোডটির মাধ্যমে জানতে পারবেন। তবে কোডটি টাইপ করলে এই সব দেখার পর সেটটি Restart দিতে হয়।

*111*7*2# আমরা অনেকেই আমাদের সিম নম্বর জানতে পারি না তাই কার্ড রিচার্জ করে জানতে হয়। এই কোডটি চেপে দেখুন আপনার গ্রামীণফোনের সিম নম্বরটি বের হয়ে যাবে। এটা শুধু গ্রামীণফোনের জন্যই। কোন টাকা কাটবে না।

120 আমাদের অনেক সময় কাস্টমার কেয়ারের সাথে অনেক্ষন কথা বলার প্রয়োজন পড়ে। কিন্তু বেশিক্ষণ কথা বললে আপনার পকেট ফাঁকা হয়ে যাবে। তাই এই ১২০ তে বাংলালিংক সিম থেকে একটি মেসেজ পাঠান লিখুন: Help অথবা other দেখবেন বাংলালিংক থেকে কিছুক্ষণ পর ওরাই কল করবে আপনাকে।

*126*019…….# আমাদের মোবাইলে অনেক সময় রিচার্জ থাকে না। তাই বলে তার সাথে যোগাযোগ হবে না তা কি হয়। বাংলালিংক সিম থেকে *126*019……..# ডায়াল করুন। আপনার রিকোয়েস্ট পৌঁছে যাবে। কিন্তু এর জন্য আপনার ব্যালেন্স থেকে ০.১৫ পয়সা কেটে নিবে। এভাবেও আপনি আপনার বাংলালিংক সিমের নম্বর জানতে পারবেন।

*123*017……..# এই কডটি চেপে গ্রামীণফোন থেকে রিকয়েস্ট কল পাঠাতে পারবেন। যেহেতু এটা ফ্রি তাই একদিনে ৫ বার এর বেশি রিকয়েস্ট কল পাঠাতে পারবেন না।

*33*0000# এই কোডটি আপনার নকিয়া ফোন থেকে সকল প্রকার আউটগোয়িং কল প্রতিরোধ করবে। তবে যদি কেই 0000 এই পাসওয়ার্ডটি বদলে থাকে তাহলে *33*….# এর ফাঁকা স্থানে ওই পাসওয়ার্ডটি বসবে। 0000 এই পাসওয়ার্ডটি নকিয়া ফোনসেটে ডিফল্ট হিসেবে দেয়া থাকে। এই কোডটার মানে আউটগোয়িং কল লক করা।

*35*0000# এটা আপনার সকল প্রকার ইনকামিং কল রোধ করার জন্য। এটা গ্রামীণফোন সিমের জন্য ব্যবহৃত হয়।

*41# এই কোডটা গ্রামীণফোনের কল ওয়েটিং সার্ভিস চালু করার জন্য।

#41# এটা গ্রামীণফোনের কল ওয়েটিং সার্ভিস বন্ধ করার জন্য।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে