বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারিনার সন্তানের জামা ডিজাইন করছে মনীশ

 

 

বিনোদন ডেস্ক :পৃথিবীর আলো দেখার আগেই তাদের জন্য সাজানো থাকে বাগান। সোনার চামচ মুখে নিয়ে জন্মায় তারা! বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের অনাগত বেবির জন্যও এর কোনোটার কমতি হচ্ছে না। তবে একটি খবর আপনাকে চমকে দেবে নিশ্চয়ই। আর তা হলো করিনার হবু সন্তানের জামা ডিজাইন করছেন বলিউডের সেরা ডিজাইনার মনীশ মলহোত্রা।

maxresdefault_47199

কিছুদিন আগে অবশ্য সালমান খানের ভাগ্নে আহিলের জন্য জামা তৈরি করেছেন মনীশ। এবার পালা জুনিয়ার নবাবের। কেননা চলতি বছরের ডিসেম্বরেই নবাব পরিবারের আসতে চলেছে নতুন অতিথি। মা হতে চলেছেন বেগম কারিনা! জল্পনা কাটিয়ে বাবা হওয়ার সুখবর দিয়েছিলেন নবাব সাইফ আলি খান।

ট্যুইট করে সইফ জানান, ‘করিনা আর আমি আমাদের প্রথম সন্তানের অপেক্ষা করছি। হ্যাঁ..বাবা হতে চলেছি আমি। চলতি বছরের ডিসেম্বরের আমাদের সন্তান আসতে চলেছে।’

কিন্তু এ খবর দেওয়ার কথা ছিল কারিনার। কারণ, মা হওয়ার খবর অস্বীকার করে নায়িকা জানিয়েছিলেন, বাকি পাঁচটা মেয়ের মতো ‘মা’ হওয়ার তার কাছে আনন্দের। তাই যখন তিনি সত্যি মা হবেন লুকিয়ে রাখবেন না খবরটা, সবার সঙ্গে ভাগ করে নেবেন খুশি।’ তবে যাই হোক নবাব পরিবারে এখন খুশির উৎসব।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত