বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এখনো আলাদাই রয়েছেন আরবাজ-মালাইকা

photo-1471531281বিনোদন ডেস্ক : চলতি বছরের মার্চ মাসের ঘটনা। হঠাৎ করেই যৌথ বিবৃতিতে আরবাজ খান ও মালাইকা অরোরার ‘সেপারেশন’-এর খবর চাউর হলো গণমাধ্যমে। পরে আবার এক পারিবারিক বন্ধু দাবি করলেন, মালাইকা এ বিষয়ে কিছু বলেননি। এরপর এ নিয়ে একেকবার একেক কথা। পাঁচ মাস পর আরবাজ খান জানালেন, আলাদাই রয়েছেন তাঁরা। তবে এখনো ঠিক বিবাহবিচ্ছেদের দিকে যায়নি বিষয়টি বলে জানা গেল এনডিটিভির খবরে।

মুম্বাই মিররের উদ্ধৃতি দিয়ে এনডিটিভি জানায়, এই পরিস্থিতিকে আরবাজ বলতে চেয়েছেন ‘আলাদা থাকা’ হিসেবে। এই বিষয়ে নতুন করে আলোচনা হওয়ার কারণ, এবারের ঈদেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মালাইকা এবং আরবাজকে দেখা গেছে পরিবারের সবাইকে এক সঙ্গে নিয়ে উদযাপন করতে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে তাঁদের সম্পর্ক ‘জোড়া’ লাগার খবর আসে। তবে ঈদের পরেই দেখা যায়, মালাইকা মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন আর আরবাজ গোয়ায় রয়েছেন নিজের মতো।

মার্চ মাসের উদ্ধিৃতিতে আরবাজ-মালাইকা জানিয়েছিলেন, তাঁরা বিচ্ছিন্ন রয়েছেন। নিজেদের সমস্যা চিহ্নিত করার এবং সমাধানের জন্য তাঁদের কিছু একান্ত সময় দরকার। এ সময় তাঁরা গণমাধ্যমের কাছ থেকে যথাযথ ‘প্রাইভেসি’ আশা করেন। তবে সাম্প্রতিক বিবৃতিতে বিচ্ছেদের কথা না বললেও আরবাজ জানান, তাঁরা এখনো বিচ্ছিন্ন রয়েছেন।

১৯৯৮ সালে বিয়ে হয় আরবাজ খান ও মালাইকা অরোরার। বলিউডের আইটেম গানে মালাইকা অরোরা প্রতিষ্ঠিত ও প্রশংসিত। এ ছাড়া মডেলিং ও উপস্থাপনাতেও তিনি নিয়মিত। আরবাজ খান বলিউডে অভিনয় ছাড়াও একজন প্রতিষ্ঠিত নির্মাতা। এই দম্পতির একটি পুত্র সন্তান রয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ