মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেনে নিন কিশমিশের যত স্বাস্থ্য উপকারীতা

25557-boroঅনলাইন ডেস্ক : প্রতিদিনকার রান্নায় কিশমিশ ব্যবহার করা না হলেও কিছু বিশেষ খাবারে কিশমিশ ব্যবহার করা হয়। শুধু কেক, ফিরনি, পোলাও, সেমাই তৈরিতে নয়,আপনি এটি নিয়মিত খেতে পারেন। কিশমিশ আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। নানা ধরণের শারীরিক সমস্যা থেকে মুক্তি দিতে পারে এক মুঠো কিশমিশ। প্রতিদিন কিশমিশ খাওয়ার স্বাস্থ্য উপকারীতা নিয়ে আজকের এই ফিচার।

১। মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি:-
কিশমিশে রয়েছে বোরন যা মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। বোরন মনোযোগ বৃদ্ধিতে বিশেষ ভাবে কার্যকরী একটি উপাদান। মাত্র ১০০ গ্রাম কিশমিশ থেকে প্রায় ২.২ মিলিগ্রাম বোরন পাওয়া সম্ভব।

২। হৃদরোগ প্রতিরোধে:-
গবেষণায় দেখা গেছে কিশমিশের সলিউবল ফাইবার খারাপ কোলেস্টেরল দূর করে দেয়। ১ কাপ কিশমিশ থেকে প্রায় ৪ গ্রাম পরিমাণে সলিউবল ফাইবার পাওয়া যায়। যা হার্ট সুস্থ রাখতে সাহায্য করে।

৩। চোখের সুরক্ষা করে:-
প্রতিদিন কিশমিশ খাওয়ার অভ্যাস বার্ধক্যজনিত চোখের সমস্যা সমাধান করে। কিশমিশের অ্যান্টিঅক্সিডেন্ট এবং পলিফেনল ম্যাকুলার ডিগ্রেডেশন প্রতিরোধ করে চোখের সুরক্ষায় কাজ করে।

৪। দ্রুত এনার্জি বৃদ্ধি:-
একটি ছোট বাক্স কিশমিশে ৩৪ গ্রাম কার্বোহাইড্রেট রয়েছে, এটি দ্রুত কাজে এনার্জি দিয়ে থাকে। ক্লান্তি বোধ হলে এক মুঠো কিশমিশ খেয়ে ফেলুন আর দেখুন ম্যাজিক।

৫। রক্তস্বল্পতার সমস্যা দূর করে:-
আমরা সকলেই জানি দেহে আয়রনের অভাবের কারণে রক্তস্বল্পতার সমস্যা শুরু হয়। কিশমিশে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। ১ কাপ কিশমিশে রয়েছে প্রায় ৬ মিলিগ্রাম আয়রন যা আমাদের দেহের প্রায় ১৭% আয়রনের ঘাটতি পূরণ করতে সক্ষম।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী