,

মদ্যপান ছাড়তে চান? তাহলে বিয়ে করুন..

2নিউজ ডেস্ক : সম্প্রতি ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা যায়, বিবাহিত ব্যক্তিদের তুলনায় অবিবাহিতরা মদ্যপানে বেশি ব্যস্ত। অবিবাহিত ব্যক্তিরা ঘন ঘন মদ পান করে এবং বেশি পরিমাণে পান করেন।

অন্তরঙ্গ সম্পর্ক মদ্যপানকে হ্রাস কারণ- শীর্ষক গবেষণায় লেখক ডায়ানা ডিনেস্কো জানায় তারা এর সত্যতা পেয়েছেন। তারা এরকম কিছু মানুষ নিয়ে তারা গবেষণা করেন যারা ইতিমধ্যে কোন সম্পর্কে জড়িয়ে আছে এবং যারা কোন সম্পর্কে নেই। এরপর তাদের মাঝে পার্থক্য করেন।

তার পূর্ববর্তী গবেষণায় দেখা গেছে যে, প্রাপ্তবয়স্ক বিবাহিত পুরুষেরা একক বা তালাকপ্রাপ্ত মানুষের চেয়ে মদ কম পান করেন এবং ডায়ানা এবং তার সহকর্মীরা ২,৪২৫ জন সমলিঙ্গের উপরও এই পরীক্ষা চালান। তারা যমজ যুগলের আচরণ পরীক্ষা করেন যাদের জেনেটিক এবং পারিবারিক ব্যাকগ্রাউন্ড এক তাদের মধ্যেও এই গবেষণা করা হয়।

ডায়ানা জানান, একটি কো-রিলেশনাল গবেষণা থেকে কখনও জানা সম্ভব নয় যে, তা বিবাহিত বা অবিবাহিত হবার কারণে কোন প্রভাব ফেলছে কিনা।

গবেষকরা ওয়াশিংটন রাজ্য টুইন রেজিস্ট্রিথেকে কিছু তথ্য নিয়ে নিজেদের গবেষণায় কাজে লাগান। তাদের গবেষণায় আরও মজার তথ্য পাওয়া যায়। তারা একটি ডাটাবেস থেকে প্রয়োজনীয় তথ্য সংগৃহীত করেন। তারা ১,৬১৮ মহিলা জোড়া এবং ৮০৭ পুরুষ জোড়া নিয়ে গবেষণা করেন।

নিবন্ধিত অংশগ্রহণকারীদের বৈবাহিক অবস্থা সম্পর্কে তথ্য নেয়া হয়। যেমন তারা তালাকপ্রাপ্ত, বিধবা, আলাদা থাকেন কিনা, কখনো বিয়ে বা একটি সঙ্গীর সঙ্গে বসবাস করেছেন কিনা তা তথ্যে অন্তর্ভুক্ত করা হয়। এরপর জানা হয় তারা কখন এবং কতটুকু মদ পান করেন।

মজার ব্যাপার হলো, গবেষণায় দেখা যায়, বিবাহিত পুরুষেরা, অবিবাহিত পুরুষের তুলনায় বেশি মদ পান করেন। কিন্তু অবিবাহিত ও বিবাহিত নারীরা একই পরিমাণে মদ পান করেন।-সুত্র: টাইম্‌স অফ ইন্ডিয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে