বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০ লাখ ছাড়িয়ে ‘ডানাকাটা পরী’ (ভিডিও)

pori-_8(1)অনলাইন প্রতিবেদক: ৫ লাখ নয়, ১০ লাখ নয়, ১৫ লাখও নয়, এবার ২০ লাখ ছাড়িয়ে গেল জাজ মাল্টিমিডিয়ার বহুল আলোচিত ‘রক্ত’ ছবির গান ‘ডানাকাটা পরী’।

গত ৬ আগস্ট রাতে জাজ মাল্টিমিডিয়া এই গানটি ইউটিউবে প্রকাশ করে। পরবর্তীতে একই গান ছবিটির আরেক প্রোডাকশন হাউজ এসকে মুভিজ ইউটিউবে আপলোড করে।

এদিকে গানটি প্রকাশের পর থেকেই ইউটিউবে ঝাপিয়ে পরেছেন দর্শকরা। বুধবার এই রিপোর্ট লেখা পর্যন্ত জাজ মাল্টিমিডিয়ার ইউটিউবে গানটি দেখা হয়েছে সাড়ে ১৪ লাখের বেশি। অন্যদিকে এসকে মুভিজের আপলোড করা গানটি দেখা হয়েছে ৫ লাখ ৫৮ হাজার। অর্থাৎ দুই প্রোডাকশন হাউজের ইউটিউবের দর্শক যোগফল গিয়ে দাড়িয়েছে ২০ লাখের উপরে। তারমানে ১১ দিনের মাথায় ২ মিলিয়ন ছাড়িয়ে গেলে এই গানটি।

গানটিতে গ্ল্যামারাস রূপে দেখা গেছে পরীমণিকে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ইতিহাসে এটি এ যাবৎকালের সর্বাধিক ব্যয়বহুল আইটেম গান বলে দাবি করছে জাজ মাল্টিমিডিয়া। বিগ বাজেটের এই ছবিতে অ্যাকশন দৃশ্যে দেখা যাবে পরীমণিকে। সঙ্গে রয়েছেন নবাগত নায়ক রোশান। সিনেমাটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন।

জাজ মাল্টিমিডিয়ার প্রকাশিত ভিডিও-

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা