বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘রাজ রিবুট’র ট্রেইলার প্রকাশ (ভিডিও)

 

বিনোদন ডেস্ক : পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল রাজ রিবুট সিনেমাটি। এবার প্রকাশিত হলো এ সিনেমার ট্রেইলার।ট্রেইলারে দেখা যায়, কৃতি খারবান্দা এবং গৌরব আরোরা দুজন দম্পতি। রোমানিয়ার একটি বাড়িতে থাকেন তারা। ঝামেলার শুরু সেখানেই। বাড়িতে অন্য একজনের উপস্থিতি অনুভব করেন কৃতি। তবে মূল বিষয়টি কোনোভাবেই আঁচ করতে পারেন না তিনি। এরই মধ্যে হাজির হন ইমরান হাশমি। তিনি কৃতির সমস্যা সমাধানে সাহায্য করতে চান। কিন্তু কৃতি তার কথা বিশ্বাস করতে চায় না।

Raz_Reboot1471337869

ভৌতিক-থ্রিলার ঘরানার সিনেমা সিরিজ রাজ। এ সিরিজের চতুর্থ সিনেমা রাজ রিবুট। এই সিরিজটির প্রযোজক মুকেশ ভাট এবং মহেশ ভাট। সিরিজটির প্রথম এবং তৃতীয় সিনেমা পরিচালনা করেছেন বিক্রম ভাট। দ্বিতীয় সিনেমাটি পরিচালনা করেছেন মুহিত সুরি।

২০০২ সালে মুক্তিপ্রাপ্ত রাজ সিনেমায় দেখা গিয়েছিল বিপাশা বসু এবং দিনো মরেয়াকে। এরপর রাজ: দ্য মিস্ট্রি কনটিনিউ সিনেমায় দেখা যায় ইমরান হাশমি এবং কঙ্গনা রাণৌতকে। রাজ থ্রি তে আবারো ফিরে আসেন বিপাশা বসু। সঙ্গে ছিলেন ইমরান হাশমি এবং এশা গুপ্তা। এবারের সিনেমায় আছেন ইমরান হাশমি, কৃতি খারবান্দা এবং গৌরব আরোরা। বিক্রম ভাট পরিচালিত রাজ রিবুট আগামী ১৬ সেপ্টেম্বর মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত