মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেনে নিন রসালো ফল আনারসের যত স্বাস্থ্য উপকারিতা

25420-boroস্বাস্থ্য ডেস্ক: রসালো, সুস্বাদু মজাদার ফল “আনারস”। একটা সময় ছিল যখন শুধু বর্ষাকালে এই ফলটির দেখা পাওয়া যেত, বর্তমান সময়ে বাজারে সারা বছর এই ফলটি কিনতে পাওয়া যায়। আনারসে আছে ক্যালসিয়াম, পটাসিয়াম, ভিটামিন সি, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন বি১, ভিটামিন বি৬, কপার। পেটের সমস্যা দূর করা থেকে শুরু করে ব্রণ দূর করা পর্যন্ত অনেক ক্ষেত্রে আনারস বেশ উপকারী। চলুন তাহলে জেনে নেওয়া যাক আনারসের যত স্বাস্থ্য উপকারিতাগুলো-

১। ওজন হ্রাস করতেঃ-
যে সকল ফল ওজন হ্রাস করতে সাহায্য করে তার মধ্যে আনারস অন্যতম। এটি প্রাকৃতিক ক্ষুধা নিবারক হিসেবে কাজ করে। আনারস এক সপ্তাহের মধ্যে ৩ কিলো পর্যন্ত ওজন হ্রাস করতে সাহায্য করে।

২। হজমশক্তি বৃদ্ধি করেঃ-
অনেকেই আছেন যারা বদ হজমের সমস্যায় ভুগে থাকেন। খাবারের মাঝে এক থেকে তিন টুকরো তাজা আনারস খান। এটি পেটের সমস্যা দূর করে। হজমশক্তি বৃদ্ধি করে দেয়। লক্ষ্য রাখবেন আনারস যেন সম্পূর্ণ পাকা হয়।

৩। প্রাকৃতিক ডিটক্সঃ-
আনারস প্রাকৃতিক ডিটক্স হিসেবে কাজ করে। শরীর থেকে টক্সিন পর্দাথ দূর করে সুস্থ থাকতে সাহায্য করে।

৪। হাড় এবং দাঁত মজবুত করতেঃ-
আনারসে আছে খনিজ লবণ ম্যাঙ্গানিজ, যা দাঁত, হাড়, চুলকে মজবুত করে। গবেষণা দেখা গেছে, যারা নিয়মিত আনারস খান এমন ব্যক্তিদের ঠাণ্ডা লাগা, গলা ব্যথা, সাইনোসাইটিসজাতীয় অসুখগুলো কম হয়।

৫। কৃমি দূর করতেঃ-
আনারস কৃমিনাশক। কৃমি দূর করার জন্য সকালে খালি পেটে আনারস খাওয়ার পরামর্শ অনেকে দিয়ে থাকেন।

৬। ক্যান্সার প্রতিরোধেঃ-
অ্যান্টিঅক্সিডেন্ট দেহের ফ্রি র‍্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে থাকে। যা কোষ ক্ষতিগ্রস্ত রোধ করে এর সাথে অনেকগুলো ক্যান্সার প্রতিরোধ করে থাকে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী