বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই আন্তর্জাতিক উৎসবে আঁচলের ‘ভুল’

Acholবিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা আঁচল অভিনীত প্রথম সিনেমা ছিলো রাজু আহাম্মেদ পরিচালিত ‘ভুল’। প্রথম সিনেমাতে অভিনয়ের মধ্যদিয়েই তিনি বাজিমাত করেন। প্রথম সিনেমায় তার অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করে। আঁচল অভিনীত প্রথম সিনেমা ‘ভুল’ আমেরিকার ডালাস শহরে সাউথ এশিয়া ফিল্ম ফেস্টিভ্যাল-এ প্রদর্শনীর জন্য মনোনীত হয়েছে। আসছে ২৬- ২৮ আগস্ট ২০১৬ তে ডালাস শহরে ফ্যাস্টিভ্যালে প্রদর্শনীর জন্য মনোনীত হয়েছে।

‘ভুল’ সিরেনমাটি ২০১১ সালে মুক্তি পায় এবং ২০১২ সালে দিল্লি ফিল্ম ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে ওপেনিং ফিল্ম এর সম্মাননা লাভ করে। এরপর ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে পাবলিক চয়েস সেগম্যান্টে দেখনো হয়। চলচ্চিত্রটির বক্তব্য এইডস ও মানবতা নিয়ে। একজন বিধবা নারীর সংগ্রাম, একজন ভুল ভেবে এইডস এর যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা যুবক আর একজন ভালবাসার উদার মনের সাথী- এই তিনজন এর ভালবাসার আত্মত্যাগ এবং সমাজের প্রতি দায়বদ্ধতা পরতে পরতে এই সিনেমাতে তুলে ধরা হয়েছে।

রাজু আহাম্মেদের রচনা ও পরিচালনায় নির্মিত ‘ভুল’ সিনেমাটি আসছে নভেম্বরে ইতালি ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনের জন্যও চুড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। পরপর দুটি ফ্যাস্টিভ্যালে নিজের সিনেমা নির্বাচিত হওয়ায় বেশ উচ্ছস্বসিত আঁচল।

আঁচল বলেন, এটা আমার সৌভাগ্য যে আমেরিকা এবং ইতালিতে দুটি উৎসবে আমার সিনেমা প্রদর্শিত হবে। উৎসবে যেতে পারলে হয়তো আরো বেশি ভালোলাগতো। কিন্তু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকায় যাওয়া হচ্ছেনা। তবে আমি চাই আমার প্রথম সিনেমা বিশ্বের নানান উৎসবে প্রদর্শিত হয়ে এই সিনেমার মূল বিষয়টি মানুষের মাঝে তুলে ধরা হোক।

পরিচালক রাজু আহাম্মেদ বলেন, আমি নির্মাতা হিসেবে গর্বিত যে আমার ভুল সিনেমাটি দুটি উৎসবে প্রদর্শনের সুযোগ পেয়েছি। আশা করি ভবিষ্যতে বিশ্বের আরো নানান উৎসবে দেখানোর সুযোগ পাবো।
এদিকে আঁচল অভিনীত হিমেল আশরাফ পরিচালিত ‘সুলতানা বিবিয়ানা’ আসছে ঈদে মুক্তি পাবে। এছাড়া বর্তমানে আঁচল ব্যস্ত রয়েছে তারেক শিকদারের নির্দেশনায় ‘দাগ’ সিনেমার শুটিং নিয়ে। দুটিতেই তার বিপরীতে আছেন বাপ্পী সাহা। এদিকে রাজু আহাম্মেদ বতর্মানে ব্যস্ত রয়েছেন এটিএন বাংলার প্রযোজনায় ‘অসম প্রেম’ সিনোমার শুটিং নিয়ে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ