,

গ্যারেজে নাচছেন কেন হৃতিক-জ্যাকলিন? (ভিডিও)

photo-1471339731বিনোদন ডেস্ক : বাড়ির গ্যারেজে রাখা গাড়ি। দরজা খুলে বেরিয়ে এলেন হৃতিক রোশন আর জ্যাকলিন ফার্নান্দেজ। নেমেই বলা নেই কওয়া নেই, দুজনে দিব্যি শুরু করে দিলেন নাচ। নাচের জন্য ভালোই খ্যাতি রয়েছে জ্যাকলিনের, আর হৃতিকের কথা তো বলা বাহুল্য। তবে গাড়ি থেকে নেমে নাচ, তারপরে আবার ইনস্টাগ্রামে পোস্ট, নিশ্চয়ই এর পেছনে কোনো না কোনো কারণ রয়েছে। এনডিটিভির খবরে জানা গেল, প্রচারই এই নাচের মূল উদ্দেশ্য।

কিছুদিন পরে মুক্তি পাবে জ্যাকলিনের নতুন ছবি ‘আ ফ্লাইং জাট’। এই ছবির গানগুলোর মধ্যে টাইগার-জ্যাকলিনের ‘বিট পে বুটি’ ড্যান্স নাম্বারটি দারুণ সাড়া জাগিয়েছে ইউটিউবে। প্রচারণার অংশ হিসেবে এই গানের তালে নিজের সেরা মুভমেন্ট দেখাতে হবে। জ্যাকলিনের সেই চ্যালেঞ্জে প্রথম সাড়া দিয়েছেন হৃতিক রোশন, অর্থাৎ জ্যাকলিনের এই প্রচারণায় বলিউড তারকাদের মধ্যে তিনিই প্রথম এগিয়ে এলেন। খুদে এই ভিডিও যেভাবে ‘ভাইরাল’ হয়েছে, তাতে বোঝাই যাচ্ছে যে দুজনের নাচানাচি মন্দ হয়নি।

ইনস্টাগ্রামের এই ভিডিওতে নাচে চিরাচরিত সাবলীল হৃতিক টাইগারের জন্য শুভকামনা জানাতেও ভোলেননি। প্রসঙ্গত, হৃতিক রোশনকে রোল মডেল হিসেবে মানেন টাইগার শ্রফ। হৃতিকের কাজকে অনুসরণ করে বলিউডে উল্লেখযোগ্য কাজ করার স্বপ্ন দেখেন তিনি।

https://youtu.be/Lky7JIbrJ_I

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে