,

এবার ট্যাটু দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোন অ্যাপ!

bdp_tattoঅনলাইন ডেস্ক : ফ্যাশনের জন্য মূলত অনেকেই শরীরে ট্যাটু আঁকিয়ে থাকেন। তবে ফ্যাশন ছাড়াও এই ট্যাটুর আরেক ব্যবহার নিয়ে গবেষকরা গবেষণা চালিয়েছেন। শরীরের চামড়ায় লাগানো ট্যাটু দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোন অ্যাপ! এমনটাই দাবি করেছেন গবেষকরা।

এমআইটি মিডিয়ার ল্যাবের একদল পিএইচডি গবেষক ও মাইক্রোসফট রিসার্চের একদল গবেষক মিলে অস্থায়ী এই ট্যাটুর মাধ্যমে টাচপ্যাড বা টাচস্ক্রিনের স্মার্টফোন ব্যবহার নিয়ে গবেষণা করেছেন। ‘ডুয়ো স্কিন’ নামের ট্যাটুটিতে যে কোনো গ্রাফিক্স সফটওয়্যার ব্যবহার করে একটি সার্কিটের নকশা করতে হবে। এরপর ভেতরে জুড়ে দেওয়া হবে সোনালি তার, যা বিদ্যুৎ পরিবাহী। এর মাধ্যমেই শরীরে লাগানো ট্যাটুটিকে একটি টাচপ্যাডে পরিণত করা সম্ভব।

এবার ট্যাটুর ওপর হাত বোলালেই সেটা ফোন স্ক্রিনের সঙ্গে সংযুক্ত হতে পারবে। ফলে দূর থেকেই টাচস্ক্রিনটিকে নিয়ন্ত্রণ করা যাবে। তবে এ ধরনের গবেষণা এবারই প্রথম নয়। ২০১০ সালেও এ রকম এক গবেষণা চালিয়েছিলেন পেনসিলভেনিয়ার কার্নেইগ মেলন ইউনিভার্সিটির এক ছাত্র।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে