,

রক্ত দেওয়ার আগে যে ৫টি বিষয় মাথায় রাখবেন

image_(4)অনলাইন ডেস্ক : রক্তদান খুবই ভাল একটি পদক্ষেপ। গত দু’তিন দশক ধরেই রক্তদান কর্মসূচির একটি সংস্কৃতি গড়ে উঠেছে। কিন্তু রক্ত দেওয়ার আগে মাথায় রাখুন এই বিষয়গুলি—

১. রক্ত দেওয়ার আগে রেড ক্রস সোসাইটির নিয়মকানুন পড়ে নিন, জেনে নিন আপনি রক্ত দেওয়ার পক্ষে আদৌ উপযুক্ত কি না। কী কী ধরনের রোগব্যাধি শরীরে থাকলে একজন রক্তদান করতে পারেন না তা ডোনারের নিজের উদ্যোগেই জেনে নেওয়া উচিত।

২. সাধারণত সরকারি ব্লাড ব্যাংক থেকেই রক্ত নিতে আসেন সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা কিন্তু তা সত্ত্বেও রক্ত দেওয়ার আগে জেনে নেওয়াই ভাল। কোন ভুঁইফোড় প্রাইভেট ব্লাড ব্যাংক থেকে লোকজন আসছে শুনলে এড়িয়ে যাওয়াই ভাল।

৩. খুব বিশ্বস্ত এবং চেনাপরিচিত জায়গায় রক্তদান করলেও সিরিঞ্জ হাতে ফোটানোর আগে লক্ষ্য রাখুন নতুন সিরিঞ্জ ব্যবহার করা হচ্ছে কি না। আর আপনার রক্ত নেওয়া হয়ে যাওয়ার পরে খেয়াল করুন সিরিঞ্জটি ফেলে দেওয়া হচ্ছে কি না।

৪. খালি পেটে রক্ত দিতে কখনোই যাওয়া উচিত নয়। রক্ত দেওয়ার আগে ভাল করে পানি খাওয়া উচিত এবং চা-কফি যতটা সম্ভব এড়িয়ে চলুন।

৫. বেশিরভাগ রক্তদান শিবিরেই রক্ত দেওয়ার পরে কিছু না কিছু খাবার দেওয়া হয়। সাধারণত রক্ত দেওয়ার পরে নোনতা কিছু খাবার খেতে হয়। ফ্রুট জুস, কুকিজ ইত্যাদি খেতে পারেন।

সূত্র: এবেলা

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর