,

মুম্বইয়ের রাস্তা থেকে বলিউডের মঞ্চে আজও অবিচল জনি

 

বিনোদন ডেস্ক: হাসতে সবাই পারে, কিন্তু সারল্যের মুখে হাসি ফোঁটাতে কয়েকজনই পারেন৷ এই পারঙ্গমদের তালিকায় উপরের সারিতেই হামেশা থাকবে তাঁর নাম৷ জনি লিভার৷ নিছক কৌতুক অভিনেতার সংজ্ঞায় আবদ্ধ নেই এই নাম৷ বলিউডের ইতিহাসের এক অধ্যায় হিসেবে উচ্চারিত হয় আজও৷

Johnny-Lever

অর্থের অভাবে ক্লাস সেভেনের বেশি পড়াশোনা করতে পারেননি৷ বাড়ির বড় ছেলে, তাই সংসারের দ্বায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছিল জনিকেই৷ রোজগারের সন্ধানে পেন বিক্রি করতেন মুম্বইয়ের রাস্তায়৷ অভিনব ছিল তাঁর বিক্রির আন্দাজ৷ বলিউড তারকাদের নকল করে বেচতেন একটার পর একটা পেন৷

নকলের এই দক্ষতাই তাঁকে নিয়ে এসেছিল স্ট্যান্ড আপ কমেডির মঞ্চে৷ বলিউডেও সমাদৃত হল সাম্ভর-রাইস খাওয়া তেলুগু লোকটার কদর৷ তিনশোরও বেশি ছবিতে অভিনয় করেছেন৷ বেশিরভাগ সময় নায়ককে ছাপিয়ে জয় করে নিয়েছেন দর্শকদের মন৷

ষাট ছুঁয়েও অবিচল হাস্যরসের এই ধারা৷ তবুও পর্দার চেনা মানুষটার আজও অনেকটাই অচেনা আমাদের কাছে৷ উনষাটতম জন্মদিনে রইল তারই কিছু সুলুকসন্ধান৷ চেনা জনি লিভারের কিছু অচেনা তথ্য৷

রোজ সকালে উঠে নিয়ম করে ক্রসওয়ার্ডের ধাঁধার সমাধান করা অভ্যেস তাঁর৷
পর্দায় যতই লোক হাসান৷ বাস্তব জীবনে বেশ কড়া বাবা জনি৷ বিশেষ করে নাকি নিজের মেয়ের ক্ষেত্রে৷
বাবা হিন্দুস্থান লিভারে অপারেটরের কাজ করতেন৷ সেখানেই সমস্ত অফিসারদের নকল করে দেখাতেন জনি৷ সেই থেকেই জনি রাও হয়ে ওঠেন জনি লিভার৷
শরীর চর্চা তাঁর একদম অপছন্দ৷ কিন্তু, এখনও স্টেজ শোয়ের দুই দিন আগে ভাত খাওয়া বন্ধ করে দেন৷
খেতে ভীষণ ভালবাসেন জনি৷ সবচেয়ে পছন্দের খাবার সাম্ভর-রাইস৷ বিদেশে গেলেও দক্ষিণ ভারতীয় খাবারের রেস্তোরাঁ খোঁজেন৷
এখন মার্সিডিজ চালান৷ এটি তাঁর বড় পছন্দের গাড়ি৷ কারণ জীবনের অনেক চড়াই-উতরাই পেরিয়ে এই স্টিয়ারিংটা হাতে পেয়েছেন৷
সময় নিয়ে ভীষণ খুঁতখুঁতে জনি৷ কোথাও যাওয়ার থাকলে তিন ঘণ্টা আগে থেকে প্রস্তুতি শুরু করে দেন৷ শুটিংয়ে আজও ঘণ্টা খানেক আগেই পৌঁছন৷ কারণ অভিনয় তাঁর কাছে আজও ‘সিরিয়াস বিজনেস’৷

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে