বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরুখ পরিবারে আব্রাম কেন? ফাঁস হল রহস্য!

Abram-sharukh20160815081013বিনোদন ডেস্ক : সারোগেসি এবং গ্ল্যামার ভারতে এখন প্রতিশব্দের মতো। যে দেশে তারকারা ভগবানের ন্যায়, যেখানে সুপ্রিম কোর্ট সারোগেসিকে লিগাল মেডিক্যাল প্রক্রিয়া বলে সেখানে সারোগেসি পাবলিসিটি আর গ্ল্যামারের সমার্থক হবে তা বলাই বাহুল্য। আর এবার এটাকেই বোধহয় ট্রেন্ড করল বলিউড।

সম্প্রতি বলিউড অভিনেতা তুষার কাপুর সিঙ্গল পেরেন্ট হয়েছেন সারোগেট চাইল্ডের মাধ্যমে। কাপুর পরিবারে আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু তুষার কাপুরই প্রথম নন যিনি এই পথে হেঁটেছেন। শাহরুখ খান থেকে আমির বলিউডের এ-লিস্টেড তারকারা অনেকেই আশ্রয় নিয়েছেন সারোগেসির। আরিয়ান ও সুহানার পর কিং খান ঘরে এনেছেন আব্রামকে।

শাহরুখ স্বীকার করেছেন আব্রাম তাদের জীবন বদলে দিয়েছে। তবে আব্রামের আগমন কি শুধুমাত্র সন্তানের চাহিদা মেটাতেই? শাহরুখ-গৌরীর ক্ষেত্রে বোধহয় সেটাই একমাত্র কারণ নয়। তাদের বিয়ের বাঁধন আলগা হচ্ছিল, তার ফাঁকে যেকোন সময় গলে পড়তেই পারতেন প্রিয়াঙ্কা চোপড়া। এমন সময় আব্রামই কি ছিল না সম্পর্কের নতুন উত্তেজনা? এই সরোগেট সন্তানই টিকিয়ে রাখল তাদের গোল্ডেন কাপলের তকমা। একই কারণের পুনরাবৃত্তি সোহেল খানের ক্ষেত্রে। নির্বাণই তাদের সম্পর্কে থাকার অন্যতম কারণ।

আমির খান ও কিরণ রাওয়ের কারণটা অবশ্য আলাদা। কিরণের বহু শারীরিক সমস্যার পর তারা আজাদকে আনেন সারোগেসির মধ্যে দিয়েই। তবে একথা অস্বীকার করার জায়গা নেই, বলিউডে তারকাদের লাইমলাইটে আসার সহজ উপায়গুলোর মধ্যে একটা সারোগেসি। এই প্রক্রিয়া খরচ সাপেক্ষ, তাই এগোন না সাধারণ মানুষ। সে যাই হোক বলিউড তারকাদের এই পদক্ষেপ দেশকে ট্যাবু মুক্ত করতে সাহায্য করবে অনায়াসেই। সূত্র: জিনিউজ

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত