,

রাধিকার নগ্ন ভিডিও ফাঁস

 

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। বির্তক তার নিত্য সঙ্গী। কখনো সাহসী দৃশ্যে অভিনয় করে আবার কখনো তার নগ্ন দৃশ্য ফাঁস হয়ে যাওয়ায় বিতর্কের মুখে পড়েছেন এই অভিনেত্রী। ফের নগ্ন দৃশ্য ফাঁস হওয়াতে নয়া বিতর্কের মুখে পড়লেন তিনি।

রাধিকা অভিনীত পার্চড সিনেমার একটি নগ্ন দৃশ্যের ভিডিও সম্প্রতি ফাঁস হয়েছে ইউটিউবে। তারপর থেকেই আলোচনা আর সমালোচনার ঝড় উঠেছে রাধিকা ভক্তদের মধ্যে।

radhika1471227252

পার্চড অর্থাৎ আগুনের আঁচে শুকিয়ে যাওয়া। এ সিনেমার কাহিনি গড়ে উঠেছে চার মহিলার ঝলসে যাওয়া জীবনের বাসনার কথা নিয়ে। ব্যক্তিগত জীবনে তাদের নিজস্ব সমস্যা, পুরুষদের অবহেলা আর অত্যাচার মাথায় নিয়েই তাদের দিন কাটাতে হয়। কিন্তু অনেক সুপ্ত বাসনা, ইচ্ছে বদমিত হয়ে আছে তাদের মনে। এই চার রমণী তাদের সুপ্ত ইচ্ছের কথা, স্বপ্নের পুরুষের কথা, যৌনতার কথা আলোচনা করে সিনেমার গল্পজুড়ে। তারই পরিপ্রেক্ষিতে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যও রয়েছে সিনেমাটিতে। তারই একটিতে রয়েছেন রাধিকা। রাধিকার এই দৃশ্যের ভিডিওটি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

সম্প্রতি মোলবোর্নে অনুষ্ঠিত এক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে সিনেমাটি। সিনেমাটি প্রদর্শিত হওয়ার পর প্রশংসিতও হয়েছে। এই সিনেমার পরিচালক লীনা যাদব সেরা পরিচালকের খেতাবও জিতেছেন। ভারতীয় সিনেমার মধ্যে সেরা সিনেমা হিসেবে বিবেচিত হয়েছে পার্চড। প্রশংসায় যখন সিনেমাটি জয়জয়কার ঠিক তখন ফাঁস হলো নগ্ন ভিডিওটি।

নগ্ন এ ভিডিও ফাঁস হওয়াতে নানা জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। অনেকে ভাবছেন, তবে কী সিনেমার প্রচারণার জন্যই ব্যবহার করা হচ্ছে অভিনেত্রীর এই নগ্ন দৃশ্যটি? বলিপাড়ার অন্দরে এখন এমন নানা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে